১৩ ডিসেম্বর  গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

Bank Bima Shilpa    ০৬:৫১ পিএম, ২০১৯-১২-০৮    1355


১৩ ডিসেম্বর  গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

 

আহম্মেদ আলী খান; গোপালগঞ্জ প্রতিনিধি : 

আগামী ১৩ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার দুপুর ১২ টায় গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়াস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ-সম্মেলনে সাংবাদিকদের অবহিত করেছেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। 

এছাড়াও আগের দিন ১২ ডিসেম্বর গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও তারা জানান। নেতৃবৃন্দ আরও জানিয়েছেন, প্রার্থী হওয়ার অধিকার দলের সকলের আছে। ইতোমধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়নের সম্মেলন সম্পন্ন হয়েছে। ১৩ ডিসেম্বরের সম্মেলনের মাধ্যমে জেলার নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। 

সম্মেলনকে শান্তিপূর্ণভাবে সফল করতে সবধরনের সাংগঠনিক প্রস্তুতি নেয়া হয়েছে। সম্মেলনের স্থান নির্ধারণ করা হয়েছে গোপালগঞ্জ পৌরপার্ক ময়দানে। এজন্য আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকার আদলে মঞ্চ তৈরীর কাজ এগিয়ে চলেছে। তারা আরও জানান, সম্মেলন উদ্ধোধন করবেন আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এমপি।

 সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অব:) মুহাম্মদ ফারুক খান, এমপি, যুগ্ম সাধারন-সম্পাদক আব্দুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম ও মহিবুল চৌধুরী নওফেল এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও সাবেক ছাত্রনেতা এসএম কামাল প্রমুখ। 

সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক। সংবাদ-সম্মেলনে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এহিয়া খালেদ সাদী ও দপ্তর সম্পাদক ইলিয়াস হক সহ অনেকে উপস্থিত ছিলেন।

 এদিকে, সম্মেলনকে সফল করতে টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিসৌধসহ জেলার এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নির্মিত হচ্ছে বিভিন্ন ধরণের তোরণ, টাঙ্গানো হচ্ছে ব্যানার ফেস্টুন। নেতা-কর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক চলছে জেলা, উপজেলা ও শহর আওয়ামীলীগ নেতৃবৃন্দের। 
 


রিটেলেড নিউজ

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্... বিস্তারিত

কংশনগরে তিন দিনব্যাপী বইমেলা শুরু

কংশনগরে তিন দিনব্যাপী বইমেলা শুরু

Bank Bima Shilpa

আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার কংশনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বইমেলা। গতকাল সোমবার প... বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠি নাগরিক সমাজের অনুদান

প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠি নাগরিক সমাজের অনুদান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : কলসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠী নাগরিক সমাজ, ঢা... বিস্তারিত

আফালকাঠী জে,এ মাধ্যমিক এবং স:প্রা: বিদ্যালয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আফালকাঠী জে,এ মাধ্যমিক এবং স:প্রা: বিদ্যালয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন ৮ নং নলুয়া ইউনিয়নের আফালকাঠী জয়নাল আবেদিন মা... বিস্তারিত

কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত কলসকাঠী ইউনিয়নের ঢাকায় বসবাসরত নাগরিকদ... বিস্তারিত

মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পূর্ণমিলনী ও অলোচনা সভা। গত ১৩ মে ২০... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত