এ বিশ্বকাপ বাংলাদেশের প্রমাণ করার, বললেন সাকিব

   ১২:৩১ পিএম, ২০১৯-০৬-০৩    928


 এ বিশ্বকাপ বাংলাদেশের প্রমাণ করার, বললেন সাকিব

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়! ম্যান অব দ্য ম্যাচ আর কেউ নন—সাকিব আল হাসান। ব্যাট হাতে ৭৫ রানের ইনিংস আর ভালো বোলিং। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে আন্দিলে ফিকোয়াওয়ের ক্যাচ। ম্যাচের সেরা তো তিনিই। মুশফিকুর রহিমের সঙ্গে ১৪২ রানের রেকর্ড জুটি গড়ে শুরুতেই বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দেওয়ার ব্যাপারটিও তো দুর্দান্ত। সাকিব নিজে বললেন, এটি ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা জয়। নিজের চতুর্থ বিশ্বকাপে এসেও কথাটা বলার সময় সাকিবের কণ্ঠটা যেন একটু কাঁপল—অবশ্যই আবেগে। এই বিশ্বকাপে যে অনেক কিছুই প্রমাণ করার বাকি বাংলাদেশের।


ম্যাচসেরার পুরস্কারটি হাতে নিয়ে সেটি বললেন সাকিব, ‘আমি মনে করি, এটি আমাদের অন্যতম সেরা জয়। আমরা আগেও বিশ্বকাপে ম্যাচ জিতেছি। আপসেট ঘটিয়েছি। এটা তো আমার চতুর্থ বিশ্বকাপ। এ বিশ্বকাপে আমাদের প্রমাণ করার অনেক কিছুই আছে। আজ আমরা জিতেছি। এভাবেই বিশ্বকাপের শুরুটা করতে চেয়েছিলাম। শুরুটা তো এর চেয়ে দারুণভাবে আর হতে পারত না।’

বিশ্বকাপে ভালো কিছু করার বিশ্বাসটা বাংলাদেশ দলের সবার মধ্যেই ছিল। সাকিব আজ সেটি আবার নতুন করেই বললেন, ‘ইংল্যান্ডে আসার আগেই আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল। এ ধরনের শুরুটাই আমাদের দরকার ছিল। আমাদের সৌভাগ্য যে আমরা এমন দারুণ একটা শুরু পেয়েছি।’

উস্টারশায়ারে দুই মৌসুম খেলার অভিজ্ঞতাটা আজ ওভালে যে দারুণভাবে কাজে লেগেছে, সেটিও জানিয়েছেন সাকিব, ‘উস্টারশায়ারে দুই মৌসুম খেলার অভিজ্ঞতাটা আজ খুব কাজে এসেছে। আমি এ মাঠের কন্ডিশন সম্পর্কে জানতাম। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে এখানে খেলেছি। আমরা জানতাম, ওভালের উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো। মাঠে নেমে কিছুটা এদিক-ওদিক মানিয়ে নিতে হয়েছে। আমাদের হোমওয়ার্কটা তো করা ছিলই।’

মুশফিকের সঙ্গে ১৪২ রানের জুটিটি বিশ্বকাপে বাংলাদেশের সেরা জুটি—সাকিব এ ব্যাপারটি জানতেন না। তবে মুশফিকের সঙ্গে জুটিটি যে দারুণ একটা ব্যাপার ছিল, আনন্দের সঙ্গেই বললেন, ‘আমি রেকর্ডের ব্যাপারটি জানতাম না। তবে জুটিটি কিন্তু দলের দারুণ কাজে এসেছে। আমরা দুজন মিলে ইনিংসটাকে আগলে রেখেছিলাম। মনে হয়, সেটি আমরা ভালোভাবেই করতে পেরেছিলাম।’

সূত্র: প্রথমআলো


রিটেলেড নিউজ

আন্তঃবিদ্যালয় চূড়ান্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আন্তঃবিদ্যালয় চূড়ান্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Bank Bima Shilpa

  নাজমুল হাসান রুমটুরিড একটি আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন যা বাংলাদেশ সহ বিশ্বেও ১৬টি দেশে শিশুদ... বিস্তারিত

ইনিংস ব্যবধানে বড় জয় পেলো ইসলামী ব্যাংক ইস্ট জোন   

ইনিংস ব্যবধানে বড় জয় পেলো ইসলামী ব্যাংক ইস্ট জোন   

Bank Bima Shilpa

তামিম ইকবালের ঐতিহাসিক রেকর্ড, মুমিনুলের দৃঢ় ব্যাটিং এবং স্পিনার তাইজুল ও নাঈমের অসাধারণ বোলিং ন... বিস্তারিত

অন্য কেউ যেন আমার মতো ভুল  না করে : সাকিব

অন্য কেউ যেন আমার মতো ভুল  না করে : সাকিব

Staff Reporter

            মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসানের যেই পরিসংখ্যান, তাকে ... বিস্তারিত

২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি

Bank Bima Shilpa

২ বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করলো আইসিসি  ক্রীড়া প্রতিবেদক তবে দোষ স্বীকার করার কারণে দুই বছর... বিস্তারিত

আত্মহত্যা’ করতে চেয়েছিলেন পাকিস্তানের কোচ!

আত্মহত্যা’ করতে চেয়েছিলেন পাকিস্তানের কোচ!

গত ১৬ জুন ভারতের কাছে ৮৯ রা‌নে হেরে যায় পাকিস্তান। আর তার পরই শুরু হয় প্রবল সমালোচনা ও ক্ষিপ্ত ভক্... বিস্তারিত

আজই ফ্রান্স-সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা সাকিবের

আজই ফ্রান্স-সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা সাকিবের

সাকিব আল হাসান তার ক্যারিয়ারের সেরা ফর্মে। সেটাও আবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে। বিশ্বসেরা অলরাউন্... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত