বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৮ এএম
বিশেষ সংবাদদাতা
চলতি বছর রাজধানী ঢাকাসহ সারাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন লক্ষাধিক ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৬৪টি মৃত্যুর তথ্য প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে আইইডিসিআর ২০৪টি মৃত্যু পর্যালোচনা করে এ পর্যন্ত ১২৯টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে।
চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ (৭ ডিসেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট এক লাখ ৬১৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে
৫১ হাজার ৪০১ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৯ হাজার ২১২ জন।
হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ সাতজন। তাদের মধ্যে ঢাকায় ৫০ হাজার ৯৯১ জন ও ঢাকার বাইরে ৪৯ হাজার ১৬ জন।
বর্তমানে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমে গেছে। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ঢাকার ৪১ সরকারি ও বেসরকারি হাসপাতালে মাত্র ২৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২১ জনসহ ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হন।
পূর্ববর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ৫ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৬ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪৩ জন। তার মধ্যে রাজধানীতে ২৬ জন ও ঢাকার বাইরে ১৭ জন।
সারাদেশের হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৪২ জন। এর মধ্যে ঢাকায় ২১৫ ও ঢাকার বাইরে ১২৭ জন।
সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সর... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: আজ ১১ জানুয়ারী ২০২১ সদ্য নির্বাচিত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সস্পাদককে ফুল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে ... বিস্তারিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্ত রক্ষা, মাদক, চোরাচালান সর্বোপরি দেশের সার্বভৌমত্ব র... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগা... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত