বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক
ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে সঞ্চয়পত্রের সুদ বা মুনাফা প্রদান করা হচ্ছে। তবে অনেক সময় গ্রাহকের ব্যাংক হিসাব-সংক্রান্ত তথ্য ভুল থাকায় ইএফটি ফেরত আসে, যা গ্রাহকের জন্য ভোগান্তির কারণ হয়।
এ সমস্যা সমাধানে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে বলে বলছে অর্থ মন্ত্রণালয়ের সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচির পর্যবেক্ষণ। পর্যবেক্ষণে বলা হয়, ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’র সাথে সঞ্চয়পত্র লেনদেনকারী সব বাণিজ্যিক ব্যাংকের ডাটাবেজের এপিআই স্থাপন করা হলে এ সমস্যা দূর হবে।
সম্প্রতি অর্থ সচিবের কাছে সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচি তাদের পর্যবেক্ষণ পাঠিয়েছে। এতে বলা হয়, কর্মসূচির আওতায় ‘জাতীয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’র মাধ্যমে বর্তমানে সারাদেশে চার ধরনের সঞ্চয়পত্র লেনদেন করা হচ্ছে। সেগুলো হলো- তিন মাস মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র।
এ ক্ষেত্রে ইএফটি এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে সুদ বা মুনাফা প্রদান করা হয়। কিন্তু অনেক সময় গ্রাহকের ব্যাংক হিসাব-সংক্রান্ত তথ্য ভুল থাকায় ইএফটি ফেরত আসে, যা গ্রাহকের জন্য ভোগান্তির কারণ হয়। অনেক অবসরপ্রাপ্ত পেনশনার, বৃদ্ধ, মহিলা যথা সময়ে সুদ বা মুনাফা না পাওয়ায় বিড়ম্বনায় পড়েন।
এ সমস্য সমাধানে ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন সিস্টেম’র সাথে সঞ্চয়পত্র লেনদেনকারী সব বাণিজ্যিক ব্যাংকের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) প্রতিষ্ঠা প্রয়োজন। যাতে গ্রাহকের ন্যাশনাল আইডি কার্ডের ভিত্তিতে ব্যাংক হিসাবের সঠিকতা যাচাই করা সম্ভব হয়। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সিস্টেমের সাথে ‘সঞ্চয়পত্র অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’র এপিআই স্থাপনের ফলে এনআইডির ভিত্তিতে গ্রাহকদের টিআইএন যাচাই করা সম্ভব হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত
সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ সভা ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত