প্রতিবন্ধীরা পাচ্ছেন ১৫ তলাবিশিষ্ট জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’

Bank Bima Shilpa    ০২:৫২ পিএম, ২০১৯-১২-০৩    1387


প্রতিবন্ধীরা পাচ্ছেন ১৫ তলাবিশিষ্ট জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’

ব্যাংক বীমা শিল্প প্রতিবেদক
প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় সুবর্ণ ভবন খুলে দেয়া হচ্ছে আসছে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটি উদ্বোধন করবেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, দিবস (আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস) পালনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ডিসেম্বর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে ১৫ তলাবিশিষ্ট জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করবেন। প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও আবাসিক সুবিধা দিতে ১০০ কোটি টাকা ব্যয়ে এই বহুমুখী ‘সুবর্ণ ভবন’ নির্মাণ করা হয়েছে।
ভবনটির বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এ ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রয়েছে ডিজঅ্যাবল কেয়ার ইউনিট, ইনপেশেন্ট ডিপার্টমেন্ট, অটিজম রিসোর্স সেন্টার, নিউরো-ডেভেলপমেন্টাল সমস্যাযুক্ত ব্যক্তির থেরাপিভিত্তিক সেবা ও কাউন্সিলিং, কারিগরি ও সাধারণ প্রশিক্ষণ কেন্দ্র, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম। অন্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ইনক্লুসিভ স্কুল, ডে-কেয়ার সেন্টার, শিশুদের খেলাধুলার ব্যবস্থা, ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের দাফতরিক কক্ষ, লাইব্রেরি, মাল্টিপারপাস হল, কনফারেন্স রুম, ক্যাফেটেরিয়া, নামাজের স্থান, প্রতিবন্ধী ব্যক্তি-প্রতিষ্ঠানের উৎপাদিত বিভিন্ন দ্রব্য সামগ্রীর প্রদর্শন ও বিক্রয় ব্যবস্থা রয়েছে এই ভবনে।’
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, ‘এই ভবনে ৩০০ প্রতিবন্ধী ছেলে ও ৩০০ মেয়ের লেখাপড়া ও থাকার ব্যবস্থা রয়েছে।’
সার্ভের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে ১৭ লাখের মতো প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, ‘দেশে মোট ১২ ধরপনা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। যারা প্রতিবন্ধী জরিপের আওতাভুক্ত হয়েছেন, তারা প্রতি মাসে ৭৫০ টাকা করে ভাতা পেয়ে থাকেন। তারা যতদিন জীবিত থাকবেন ততদিনই তারা পেতে থাকবেন। যারা প্রতিবন্ধী শিক্ষার্থী তারা শিক্ষা উপবৃত্তি পেয়ে থাকেন। তারা ৭০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত উপবৃত্তি পেয়ে থাকেন। আমরা প্রায় এক লাখ প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তি দিয়ে থাকি।’
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘বর্তমানে ১০ লাখ প্রতিবন্ধী ব্যক্তির জন্য বরাদ্দ করা ভাতার পরিমাণ হলো ৮৪০ কোটি টাকা। যা ২০০৮-০৯ অর্থবছরের চেয়ে পাঁচগুণ বেশি।’
এবারই প্রথম দিবস পালনের ব্যাপ্তি উপজেলা পর্যন্ত ছড়িয়ে দেয়া হয়েছে জানিয়ে নুরুজ্জামান আহমেদ বলেন, এ বছর দিবসের প্রতিপাদ্য-অভিগম্য আগামীর পথে (দ্য ফিউটার ইজ অ্যাকসেসিবল)।
সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার উপস্থিত ছিলেন।

 


রিটেলেড নিউজ

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

 জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈà¦... বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন

Bank Bima Shilpa

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন ... বিস্তারিত

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

Bank Bima Shilpa

সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সরà§... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত