বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক
উইমেন্স উইং খুললে কোম্পানির ব্যবসা বাড়বে। তাছাড়া আর্থিক লেনদেনের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের থেকে বেশি স্বচ্ছ। আবার ছেলেদের থেকে মেয়েরা গ্রাহকদের কাছে সহজে যেতে পারেন। এতে মিস সেলিং কম হয়। মিস সেলিং হলে সে বীমা পলিসি টেকে না।’
মানসম্পন্ন বীমা পলিসি বিক্রি ও ব্যবসা বাড়াতে বীমা কোম্পানিগুলোতে ‘উইমেন্স উইং’ খোলার আহ্বান জানিয়ে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য ড. মোশাররফ হোসেন। সোমবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে বেসরকারি জীবন বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ‘বর্ষ সমাপনী সম্মেলন-২০১৯’-এ সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বীমা পেশাকে ভালোবাসার আহ্বান জানিয়ে কর্মীদের উদ্দেশে মোশাররফ হোসেন বলেন, ‘কোনো পেশাই খারাপ নয়। বীমা একটি সম্মানের পেশা। আপনি আপনার পেশাকে ভালোবাসুন, তাহলে বেনিফিট (লাভ) পাবেন। পেশাকে ভালোবেসে কাজ করলে কোম্পানি লাভবান হবে। দেশের অর্থনীতির উন্নতি হবে। আপনিও আর্থিকভাবে লাভবান হবেন।’
তিনি জানান, বীমার পরিধি বাড়ানোর জন্য ‘ব্যাংক ইনস্যুরেন্স’ চালু করার লক্ষে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইডিআরএ কাজ করছে। এজন্য ব্যাংকের সঙ্গে বীমা কোম্পানিগুলোর যোগাযোগ করার আহ্বানও জানান তিনি।
সর্বশেষ অনুমোদন পাওয়া জীবন বীমা কোম্পানিগুলো নিয়ে অনুষ্ঠানে হতাশাও প্রকাশ করেন নিয়ন্ত্রক সংস্থার এ সদস্য। তিনি বলেন, ‘চতুর্থ প্রজন্মের যে কয়টি কোম্পানি আছে তার মধ্যে দুই-একটি বাদে বাকি সবগুলোই স্ট্রাগল করছে’।
জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- কোম্পানির ভাইস চেয়ারম্যান রেজাকুল হায়দার ও স্বতন্ত্র পরিচালক কাজী মোরতুজা আলী।
এস এম নুরুজ্জামান বলেন, ‘প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসার জন্য আইডিআরএ-র চাপ রয়েছে। আমাদের অবশ্যই আইপিওতে আসতে হবে। এজন্য প্রিমিয়াম হার বৃদ্ধির কোনো বিকল্প নেই।’
এ সময় বীমা কর্মীদের দীর্ঘমেয়াদি চাকরির নিশ্চয়তার জন্য আইডিআরএ’র নির্দেশনা মোতাবেক গ্রুপবীমা, স্বাস্থ্য বীমা ও পেনশন বীমা গ্রহণের অনুরোধ করেন তিনি।

কোম্পানির কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশে নুরুজ্জমান বলেন, ‘সবাইকে কাজের স্বচ্ছতা রাখতে হবে, কর্মী ও কর্মকর্তাদের প্রিমিয়ামের টাকা অবশ্যই, ব্যাংক, বিকাশ, রকেটের মাধ্যমে জমা নিশ্চিত করতে হবে। কারো হাতে নগদ টাকা দেওয়া যাবে না।'
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত