ব্রেসলেট রক্ষা করবে যৌন হেনস্থা থেকে!

   ০১:৩৪ পিএম, ২০১৯-০৬-০১    1123


ব্রেসলেট রক্ষা করবে যৌন হেনস্থা থেকে!

ভাবুন তো একটি ব্রেসলেট যদি পারে নারীকে যৌন হেনস্থা থেকে রক্ষা করতে, তবে ব্যাপারটা কেমন হবে! তেমনই একটি রক্ষাকবচ আবিষ্কৃত হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের এক তরুণী এমন সতর্কতামূলক একটি উন্নত প্রযুক্তিসম্পন্ন ব্রেসলেট তৈরি করে দেখালেন।

এই ব্রেসলেট পরিধানকারীরা যদি কোন ধরনের হুমকি অনুভব করেন, তাহলে ব্রেসলেটটি ট্যাপ করলেই একটি সতর্কবার্তা পৌঁছে যাবে তার ঘনিষ্ঠদের কাছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বার্মিংহামের আলবামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিয়েট্রিজ কারভালহো ব্রেসলেটটি আবিষ্কার করেছেন, যা একটি অ্যাপের দ্বারা পরিচালনা করা হয়। এর ব্যবহারকারীসহ অ্যাপটি তার পরিবার-বন্ধুরা তাদের স্মার্টফোনে ইনস্টল করে নিতে পারবেন। ব্রেসলেটটি দুবার ট্যাপ দিলেই তা আলোকিত হবে এবং ব্যবহারকারীর বন্ধুদের কাছে অ্যাপের মাধ্যমে দ্বিতীয় সতর্কবার্তা পৌঁছে দেবে।

বিয়েট্রিজ জানান, স্কুলে কিশোর বয়সে যৌন হেনস্থার শিকার হওয়ার পর তার এই ব্রেসলেট বানানোর কথা মাথায় আসে। অন্যান্য মেয়েরাও এটি ব্যবহারের মাধ্যমে যৌন হেনস্থা থেকে রক্ষা পাবেন বলে তিনি বিশ্বাস করেন। এভাবেই পরিস্থিতি বদলে যাবে।’

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডসের গবেষণা অনুযায়ী, অধিকাংশ যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয় না। কেননা, বেশিরভাগ নির্যাতিতাকে বিশ্বাস করা হয় না, কিংবা তার অভিযোগকে গুরুত্ব দেয়া হয় না। সেখানে আরো বলা হয়েছে, মিথ্যা ধর্ষণের অভিযোগের সংখ্যা অন্য অপরাধের জন্য মিথ্যা রিপোর্টের চেয়ে তিন শতাংশ কম।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইংল্যান্ড ও ওয়েলসে প্রতি পাঁচজন নারীর মধ্যে একজন ১৬ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হন।

 

সূত্র: দৈনিক পূর্বকোণ


রিটেলেড নিউজ

করোনাভাইরাস : রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বাড়াতে পারেন

করোনাভাইরাস : রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বাড়াতে পারেন

Bank Bima Shilpa

এস এম নুরুজ্জামান : মূখ্য নির্বাহী কর্মকর্তা, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যুগের পর যুগ প্রকৃতি... বিস্তারিত

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানা যাবে এই গুগল টুলে

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানা যাবে এই গুগল টুলে

কিছুদিন ধরেই অনেকের পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে। আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে ... বিস্তারিত

স্মার্টফোনের জন্য যে অ্যাপ ক্ষতিকর

স্মার্টফোনের জন্য যে অ্যাপ ক্ষতিকর

সাধারণত প্লেস্টোর বা অ্যাপ স্টোরে নানা ধরনের অ্যাপ উন্মুক্ত থাকে ব্যবহারকারীদের জন্য। বেশির ভাগ ... বিস্তারিত

ঘড়ির দেওয়া প্রেসক্রিপশন গ্রাহ্য হবে ডাক্তারের কাছে

ঘড়ির দেওয়া প্রেসক্রিপশন গ্রাহ্য হবে ডাক্তারের কাছে

ডাক্তার ও রোগীর মধ্যে সেতুবন্ধন করবে অ্যাপেল ওয়াচ সিরিজ ফোর। কমবেশি সকলেরই প্রায় জানা, অ্যাপেল ওয়... বিস্তারিত

ফোনে কী করছেন জানালেই অর্থ দেবে ফেসবুক!

ফোনে কী করছেন জানালেই অর্থ দেবে ফেসবুক!

আপনি স্মার্টফোনে কী করছেন, সে তথ্য কিনবে ফেসবুক। ‘স্টাডি’ নামে নতুন একটি অ্যাপ দিয়ে ফোন ব্যবহা... বিস্তারিত

পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করা হবে মহাআকাশযান চালাতে

পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করা হবে মহাআকাশযান চালাতে

উপগ্রহ কক্ষপথ ও মহাকাশে মহাকাশযান পাঠানোর জন্য সাধারণত বিশেষ তরল জ্বালানি হাইড্রাজিন ব্যবহার কর... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত