বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
ব্যাংক বীমা শিল্প ডেস্ক :
রূপালী ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হলেন খন্দকার আতাউর রহমান। রূপালী ব্যাংকে যোগদানের আগে তিনি জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার কর্তৃক পদোন্নতিপ্রাপ্ত হয়ে রূপালী ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন খন্দকার আতাউর রহমান।
খন্দকার আতাউর রহমান ১৯৮৮ সালে বিআরসি’র মাধ্যমে সিনিয়র অফিসার পদে জনতা ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরের চাকরি জীবনে তিনি জনতা ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ ডিভিশনের প্রধান এবং জনতা ব্যাংক স্টাফ
কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্সসহ এম কম ডিগ্রি অর্জন করেন তিনি। এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারতে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
ময়মনসিংহের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন খন্দকার আতাউর রহমান। ব্যক্তিগত জীবনে খন্দকার আতাউর রহমান এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত