বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০১:৪৩ এএম
ব্যাংক বীমা শিল্প প্রতিবেদক :
যুক্তরাজ্য থেকে নিরাপদে ও দ্রুত টাকা আদান-প্রদানের জন্য বাংলাদেশে যাত্রা শুরু করল শিফট ফাইনানশিয়াল সার্ভিসেস লিমিটেড। পদ্মা ব্যাংক লিমিটেড এর হাত ধরে শুরু হলো এই আর্থিক পরিসেবার কার্যক্রম। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য, ইউরোপ,আমেরিকার প্রবাসী বাংলাদেশীরা সহজেই কম খরচে দ্রুততার সাথে রেমিট্যান্স লেনদেন করতে পারবেন। বিশ্বব্যাপী ৯০ টিরও বেশি দেশে প্রায় দেড় লক্ষেরও বেশি লোকেশনে অর্থ স্থানান্তর করে শিফট।
শনিবার পদ্মা ব্যাংক লিমিটেড এর গুলশানস্থ হেড অফিসে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পদ্মা ব্যাংক লিমিটেড এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান
অতিথি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। আর শিফট ফাইনানশিয়াল সার্ভিসেস এর পক্ষে চুক্তিতে সই করেন পরিচালক মোহাম্মাদ ফাওজি মাহরাত।
পদ্মা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু বলেন, দেশের রেমিট্যান্স আদান প্রদানের ক্ষেত্রে নতুন বিপ্লব ঘটাবে পদ্মা ব্যাংক লিমিটেড। প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্জিত টাকা স্বজনদের কাছে নিরাপদে ও দ্রুত বুঝিয়ে দেয়ার কঠিন চ্যালেঞ্জ নিয়েছে চতুর্থ প্রজন্মের এই ব্যাংকটি। এবং এই অঙ্গীকারপুরন করতে বদ্ধ পরিকর পদ্মা ব্যাংক পরিবার। আমাদের গ্রাহকদের চাহিদা পূরণের জন্য আমরা বৈচিত্রপূর্ণ আর্থিক সেবা প্রদান করে থাকি।
এই সময় শিফট এর পরিচালক মাহরাত বলেন, বাংলাদেশে এতদিন অভিষেকের অপেক্ষায় ছিল যুক্তরাজ্যর তিন নম্বর টাকা লেনদেনের এই পরিসেবাটি। এখন যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশীদের টাকা আনা এবং নেয়ার ক্ষেত্রে কোন ঝামেলা পোহাতে হবেনা। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য যান তাদের।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংক এর উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী জারিয়াব ও মো. সাহাদাৎ হোসেন। এছাড়া রিকভারি বিভাগের প্রধান জনাব সাবিরুল ইসলাম চৌধুরী (এসইভিপি), সিএফও শরিফুল ইসলাম, রেমিট্যান্স হেড মাসুদ রানা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ: ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৪ সালের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৪ ইং তারিখ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত
মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত