বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৯ এএম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং সী কিচেনস্ বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সম্প্রতি এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায়, সী কিচেনস্ বাংলাদেশ লিমিটেড-এর গ্রাহকবৃন্দ হ্রাসকৃত প্রসেসিং ফি ও সুদের হারে এমটিবি লোন সুবিধা ও ক্রেডিট কার্ডে ফ্লেক্সি পে সুবিধা গ্রহণ করতে পারবেন এবং এমটিবি’র গ্রাহকবৃন্দও, একইভাবে, সী কিচেন্স বাংলাদেশ লিমিটেড-এর কিচেন সল্যুশন ও ফিটিংস বিশেষ হ্রাসকৃত মূল্যে ক্রয় করতে পারবেন।
এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক এবং সী কিচেনস্ বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক, সামিয়া
আফরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও এই অনুষ্ঠানে সী কিচেনস্ বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক ও প্রধান নির্বাহী, অশোকা গামেগা ও পরিচালক, আতিক এবং এমটিবি’র হেড অব রিটেইল বিজনেস, তৌফিকুল আলম চৌধুরী, হেড অব কার্ডস, মোহাম্মদ আনোয়ার হোসেন, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ও প্রিভিলেজ ব্যাংকিং, ইরফান ইসলাম, হেড অব পে-রোল ব্যাংকিং, সুলতানা শিকদার অহনা, হেড অব স্ট্রাক্চার্ড ফাইন্যান্স ইউনিট, মোঃ এহ্তেশাম রহমান এবং গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার, আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবিএস ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সাথে স্মার্ট ইজিহেলথ এর মধ্যে একটি সম... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডি... বিস্তারিত
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি এর মধ্যে অদ্য ১৬ মে ২০২৪ ব্যাং... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক সম্প্রতি শা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদন : গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ ফান্ড (জিডিডি ইবিসিজিএফ) এর ‘ট্... বিস্তারিত
ডেস্ক রিপোর্ট: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর সাথে গ্রুপ বীমা... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত