শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১৪ এএম
সৈয়দ মাহ্বুবুর রহমান সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ঢাকা ব্যাংক লিমিটেড-এ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা ব্যাংক লিমিটেড-এ যোগদানের পূর্বে তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ব্র্যাক ব্যাংক লিমিটেড-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি প্রাইম ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তিনি ২০১৮ এবং ২০১৯ সালের জন্য অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান নির্বাচিত হন এবং এখন পর্যন্ত এই গুরুত্বপূর্ণ পদে তিনি তাঁর অবদান রেখে চলেছেন। তিনি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ে তাঁর অর্জনের জন্য ‘দ্য এশিয়ান ব্যাংকার লিডারশিপ এওয়াডর্’ ফর বাংলাদেশ-এ ভূষিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে মার্কেটিং-এ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জনের পর তিনি সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কো. লিঃ (সাবিন্কো)-এ মনিটরিং অফিসার (অফিসার ইন্ চার্জ অব মনিটরিং) হিসেবে ১৯৮৮ সালে পেশাজীবণ শুরু করেন।
তিনি ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল লিজিং এন্ড ডেভেলপমেন্ট কো. (বিডি) লিমিটেড (আইডিএলসি)-এ ম্যানেজার, মনিটরিং হিসেবে কাজ করেন। তিনি এএনজেড গ্রীন্ডলেজ ব্যাংক, বাংলাদেশ-এ ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ম্যানেজার, কর্পোরেট ব্যাংকিং এবং স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এ ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত রিলেশনশিপ ম্যানেজার, কর্পোরেট ব্যাংকি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০০২ সালে সিটিব্যাংক এন.এ.-তে রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন এবং ২০০৮ সালে যখন তিনি সিটিব্যাংক এন.এ.-তে কর্মে অব্যাহতি দেন তখন তিনি ব্যাংকের পরিচালক এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স গ্রুপ হিসেবে দায়িত্বরত ছিলেন।
মাহ্বুব দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও একাডেমিতে ফাইন্যান্স, ব্যাংকিং এবং ব্যবস্থাপনায় ব্যাংকার ও অন্যান্য পেশাজীবিদের উদ্দেশ্যে লেকচার প্রদান করে থাকেন। তাঁর সুখি পারিবারিক জীবণে তাঁর সহধর্মিণী ও দুই কন্যা রয়েছেন।
বিবিএস নিউজ ডেস্ক: এবি ব্যাংক পিএলসি.-এর পাগলা শাখা সম্প্রতি সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়ে... বিস্তারিত
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিলà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত