বঙ্গবন্ধু’র সমাধিতে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির-এর শ্রদ্ধা

Bank Bima Shilpa    ০৭:০২ পিএম, ২০১৯-১১-২৭    1422


বঙ্গবন্ধু’র সমাধিতে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির-এর শ্রদ্ধা

 


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশ বিভাগের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির (বিপিএম-পিপিএম)। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় পুলিশ সুপার (এসএস) মোঃ জাহিদ হেসেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রাফসান মুনীর, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক তৌফিক রহমান, সহকারী পরিচালক আব্দুল মানিক, গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন (পিপিএম), জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মির্জা শিবলী মাহামুদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম. নাসিম, ওসি (অপারেশন) সিরাজুল সরদার, এসআই শাহ জামাল প্রমূখ উপস্থিত ছিলেন।

  শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দরূদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রূহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে সকলে অংশ নেন।

 পরে অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির (বিপিএম-পিপিএম) বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপরে তিনি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার আওতাভূক্ত এলাকায় (প্রস্তাবিত) হাইওয়ে থানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। 


রিটেলেড নিউজ

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্... বিস্তারিত

কংশনগরে তিন দিনব্যাপী বইমেলা শুরু

কংশনগরে তিন দিনব্যাপী বইমেলা শুরু

Bank Bima Shilpa

আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার কংশনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বইমেলা। গতকাল সোমবার প... বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠি নাগরিক সমাজের অনুদান

প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠি নাগরিক সমাজের অনুদান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : কলসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠী নাগরিক সমাজ, ঢা... বিস্তারিত

আফালকাঠী জে,এ মাধ্যমিক এবং স:প্রা: বিদ্যালয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আফালকাঠী জে,এ মাধ্যমিক এবং স:প্রা: বিদ্যালয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন ৮ নং নলুয়া ইউনিয়নের আফালকাঠী জয়নাল আবেদিন মা... বিস্তারিত

কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত কলসকাঠী ইউনিয়নের ঢাকায় বসবাসরত নাগরিকদ... বিস্তারিত

মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পূর্ণমিলনী ও অলোচনা সভা। গত ১৩ মে ২০... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত