সাফল্য তুলে ধরতে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

Bank Bima Shilpa    ০৪:৩২ পিএম, ২০১৯-১১-২৭    1209


সাফল্য তুলে ধরতে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

আমিনুল ইসলাম
অর্থনীতিতে বাংলাদেশের সাফল্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে একটি বড় আন্তর্জাতিক ব্যবসায়ী সম্মেলন।
এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ২৭টি দেশের ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক ও অর্থনীতিবিদরা এই সম্মেলনে অংশ নেবেন।
কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) সঙ্গে সম্মেলনের যৌথ আয়োজক বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ‘৩৩তম সিএসিসিআই কনফারেন্স’ নামক এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘এশিয়া: বিশ্ব ব্যবস্থায় নতুন কেন্দ্রস্থল’।
আয়োজকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, হংকং, থাইল্যান্ড, তাইওয়ান, ফিলিপিন্স, ইরান, শ্রীলংকা, নেপাল, তুরস্কসহ ২৭টি প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন।
রাজধানীর সোনারগাঁও হোটেলে দুদিনের এই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন সিএসিসিআই সভাপতি সামির মোদি।
বাংলাদেশে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

সোনারগাঁও হোটেলে সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে আলাপকালে তিনি বলেন, গত দশ বছরে বাংলাদেশ অনেক এগিয়েছি। সেই সাফল্যই এই সম্মেলনের মাধ্যমে বিশ্বকে জানানো হবে।
আমরা আরও অনেক দূর যেতে চাই। সে লক্ষ্যে সরকার মধ্যম আয়ের দেশের জন্য রূপকল্প ২০২১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-২০৩০ এবং উন্নত দেশের তালিকার যাওয়ার জন্য ভিশন-২০৪১ বাস্তবায়নে কাজ করছে।
কিন্তু এজন্য প্রচুর বিনিয়োগ প্রয়োজন। দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে কাংখিত লক্ষ্যে যেতে হবে আমাদের। এক্ষেত্রে সিএসিসিআই কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
ফজলে ফাহিম বলেন, এই কনফারেন্সের প্রধান লক্ষ্য হচ্ছে ২৭ দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ-অর্থনীতি নিয়ে আলোচনা ও সংলাপ। ২৭ দেশের ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, বিশেজ্ঞরা এখানে বসবেন। সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই অঞ্চলের কম্বাইন্ড পপুলেশন হচ্ছে বিশ্বে মোট জনসংখ্যার ৩০ শতাংশ। ১৫ ট্রিলিয়ন ডলার এদের কম্বাইন্ড জিডিপি। এখানে যে দেশগুলো আমাদের থেকে পণ্য নেওয়ার অ্যাবিলিটি আছে, তারা পণ্য ও সেবা নেবে। যে দেশগুলোর বিনিয়োগ করার সুযোগ আছে তাদের সামনে তুলে ধরা হবে যে, বাংলাদেশের ১৭ কোটি মানুষের বিশাল একটা অভ্যন্তরীণ বাজার আছে। এছাড়া আছে রিজিওনাল মার্কেট। আছে ডিউটি ফ্রি-কোটা ফ্রি মার্কেট অ্যাকসেস।
এই অপারচুনিটিগুলো তাদের সামনে তুলে ধরা হবে। বিভিন্ন দেশে থেকে ৪০ জন প্যানেলিস্ট সম্মেলনে তাদের মূল্যবান মতামত তুলে ধরবেন, বলেন এফবিসিসিআই প্রধান।
ফাহিম বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর যে সেশন হচ্ছে ওখানে বাংলাদেশ থেকে কিছু বিশেষজ্ঞ যেমন-আমাদের সামিট গ্রুপের আজিজ খান সাহেবসহ আরও অনেকেই অংশ নেন।
মূলত বিষয়টা হচ্ছে, বাংলাদেশের ১০ বছরের যে সাফল্যগুলো সেগুলো গভর্মেন্ট  টু গভর্মেন্ট অ্যাওয়ার। বেসরকারি খাতে এই অ্যাওয়ারনেস আরও ডেভেলপ করার স্কোপ আছে। এজন্য এই ধরণের আন্তর্জাতিক মাল্টিন্যাশনাল যে গ্রুপগুলো আছে তাদের সঙ্গে আমাদের অ্যাকটিভিটি এফবিসিসিআইয়ের নতুন বোর্ড আসার পর আরও বাড়িয়েছি।
সেটার অংশ হিসেবেই এই প্রথম বাংলাদেশে এ ধরনের ব্যবসায়ী সম্মেলন করা হচ্ছে বলে জানান ফাহিম।
কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- সিএসিসিআই হচ্ছে এশিয়া ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের আঞ্চলিক সংগঠন।
এটা হচ্ছে একটি বেসরকারি সংগঠন; যা এই অঞ্চলে ব্যবসায়ীদের মুখ্য ভূমিকা ত্বরান্নিত করে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আঞ্চলিক ব্যবসায় মধ্যে যোগাযোগ বাড়াতে এবং আঞ্চলিক পর্যায়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে মুখ্য ভূমিকা পালন করছে। এ অঞ্চলের ২৭টি দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন সিএসিসিআই এর সদস্য। গত বছর তুরস্কে হয়েছিল এই সম্মেলন।


রিটেলেড নিউজ

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

Bank Bima Shilpa

সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী  ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী  কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ  সভা ... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত