জাদুঘর চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-এমটিবি

Samsuddin Chowdhury    ০৪:১০ পিএম, ২০১৯-১১-২৭    1121


জাদুঘর চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-এমটিবি

ব্যাংক বীমা শিল্প প্রতিবেদক
চালু হল এমটিবি জাদুঘর। বাংলাদেশে বেসরকারি ব্যাংকের যাদুঘর এটাই প্রথম। নাম হচ্ছে 'এমটিবি মিউজিয়াম'।
উন্নত দেশের ব্যাংকগুলোর মিউজিয়ামের আদলে এই জাদুঘরটি গড়ে তোলা হয়েছে। এতে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৯ পর্যন্ত ২০ বছরে এমটিবির পথচলা এবং অর্জনের ইতিহাস সংরক্ষণ করা হয়েছে এই জাদুঘরে।
প্রতিষ্ঠাকালীন বিভিন্ন সামগ্রী, পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বার্ষিক সাধারণ সভা, বার্ষিক ব্যবসা সম্মেলন, ব্যবস্থাপনা পরিচালক, শাখা, বুথ, এটিএম, কিওস্ক, এয়ার লাউঞ্জ, প্রিভিলেজ সেন্টারের ছবি সংরক্ষিত থাকবে এতে।
রাজধানীর বাংলামোটরের এমটিবি টাওয়ারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এমটিবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী জাদুঘরটির উদ্বোধন করেন।
এছাড়া স্বাধীনতা যুদ্ধের টেরাকোটা এবং ‘মুজিব শতবর্ষ’ সামনে রেখে ২০২০ সালের ক্যালেন্ডারও উদ্ধোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্জুর এলাহী বলেন, আমরা আজ ব্যাংকিং মিউজিয়াম, স্বাধীনতা যুদ্ধের টেরাকোটা ও মুজিব শতবর্ষ নিয়ে ২০২০ সালের ক্যালেন্ডার তৈরি করেছি। আমি মনে করি প্রত্যেক ব্যাংকেরই এসব কাজ করা উচিত। আমাদের বাঙালিদের চরিত্রেই আছে ইতিহাসটা মনে রাখি না বা মনে রাখতে চাই না।
আজ মঞ্জুর এলাহী এই পজিশনে এসেছে দেশ স্বাধীন হয়েছিল বলেই। বাংলাদেশ না হলে আমি একটি চাকরি করতাম। সেই চাকরি থেকে একদিন রিটায়ার্ড করে ফেলতাম। আমি প্রতিটি দিন কৃতজ্ঞতা জানাই জাতির পিতাকে। উনার জন্য আজকে আমাদের এত মানুষের চাকরি হয়েছে। আমার মতো অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান বলেন, আমি বিভিন্ন দেশে গিয়েছি। অনেক ব্যাংক দেখার সৌভাগ্য হয়েছে। সেসব দেশের ব্যাংকের জাদুঘর দেখে মুগ্ধ হয়েছি। আমার স্বপ্ন ছিল বাংলাদেশেও এমন একটা হবে। এমটিবি মিউজিয়াম আমার সে স্বপ্ন পূরণ করেছে।
ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুল হক, গৌতম প্রসাদ দাস এবং তারেক রিয়াজ খান উপস্থিত উপস্থিত ছিলেন।
ব্যাংকের ২০২০ সালের ক্যালেন্ডারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনার চিত্রাঙ্কন করা হয়েছে। ছবিগুলো এঁকেছেন দেশের ১২জন খ্যাতনামা চিত্রশিল্পী: হাশেম খান, রফিকুন্নবী, শেখ আফজাল, মোঃ নাজমুল কবির, জামাল আহমেদ, আব্দুস শাকুর শাহ, নাজিয়া আন্দালিব প্রিমা, মনিরুল ইসলাম, সমীরণ চৌধুরী, প্রদীপ সাহা এবং রোকেয়া সুলতানা।


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত