শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১৪ এএম
ব্যাংক বীমা শিল্প প্রতিবেদক
আবারও বিদ্যুতের পাইকারি এবং খুচরা বা গ্রাহকপর্যায়ে দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। আর এটাকে অযৌক্তিক বলছে, বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ নামের একটি সংগঠন। তাদের দাবি বিদ্যুতের উৎপাদন খরচ বাড়ার অজুহাত দেখিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অথচ এ খাতে দুর্নীতি না হলে কোনো উৎপাদন খরচ বাড়তো না।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে নাগরিক সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ না নিয়েও টাকা দেয়া বন্ধ করতে পারলে কোনোভাবেই
বিদ্যুতের উৎপাদন খরচ বাড়বে না। তাই দুর্নীতি বন্ধ করে অযৈক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তারা।
সংগঠনের আহ্বায়ক মহিউদ্দীন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বাক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা ও তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সাবেক সংসদ সদস্য হুমায়ন কবির প্রমুখ।
রুহিন হোসেন প্রিন্স বলেন, আমাদের কাছে যে তথ্য-উপাত্ত রয়েছে, তাতে করে বিদ্যুতের উৎপাদন খরচ বাড়ার একমাত্র কারণ হচ্ছে দুর্নীতি। এ ছাড়া কুইনরেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে হরিলুটের পর এখন ওসব বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ না নিলেও টাকা দিতে হচ্ছে সরকারকে। এসব বন্ধ না করে সরকার মানুষের পকেট কাটার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে গণশুনানির নামে প্রহসনের আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগেও সংস্থাটি গণশুনানির আয়োজন করে। গণশুনানিতে আমাদের কথা শোনা হলেও সেগুলো কোনো দিন বাস্তবায়ন হয় না। বরং সরকার যেটা বলে সেটাই হয়। যদি এবার বিইআরসি এ ধরনের আচরণ করে, তাহলে আমরা বিইআরসি পতনের আন্দোলনে নামতে বাধ্য হবো।
জোনায়েদ সাকি বলেন, সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশে নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছে। সরকারের এ ধরনের নীতিকে আমরা ধিক্কার জানাই।
তিনি বলেন, সরকার আবারও অন্যায়ভাবে বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা শুরু করেছে। বিদ্যুতের দাম বাড়লে বাড়ি-ভাড়া বাড়বে, গাড়ি ভাড়া বাড়বে, জীবন-যাত্রার মান অসনীয়মাত্রায় বেড়ে যাবে। তাই এ ধরনের প্রাণঘাতী সিদ্ধান্ত সরকার গ্রহণ করলে, এর প্রতিবাদে জনগণ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি
বিদ্যুৎ খাতকে দুর্নীতিমুক্ত করলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না উল্লেখ করে বিদ্যুতের মূল্য নতুন করে অযৌক্তিকভাবে বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ নামক একটি সংগঠন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক নাগরিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, বিদ্যুৎখাতে দুর্নীতি চরমভাবে বৃদ্ধি পেয়েছে। অথচ চলমান দুর্নীতিবিরোধী অভিযানে বিদ্যুৎখাতে দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়নি। নিয়োগ, ক্রয়, উৎপাদন, সঞ্চালন ও সেবাখাতে চরম দুর্নীতি বিরাজ করছে। গণমাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা জেনেছি গত ১২ বছরে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেন্টাল, কুইক রেন্টাল কোনো প্রকার বিদ্যুৎ সরবরাহ না করেও ৫৩ হাজার কোটি টাকা পিডিপির কাছ থেকে নিয়েছে। জনগণের কাছে এভাবে অর্থ আদায় করে অনৈতিকভাবে কতিপয় ব্যক্তিকে সুবিধা দেয়া কাম্য নয়।
সারা বিশ্বেই আজ জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে আন্দোলন সংগ্রাম চলছে। আমাদের দেশে বাজার ব্যবস্থা লাগামহীন। এর মধ্যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করলে আগুনের মধ্যে ঘি ঢালার ব্যবস্থা হবে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব বর্তমান সময়ে যথাপযুক্ত নয়।
দুর্নীতি ও ভুল নীতিতে লাগামহীন বিদ্যুৎখাত। দুর্নীতি উচ্ছেদে কোনো পদক্ষেপ নেই। অথচ অযৌক্তিকভাবে দফায় দফায় দাম বাড়ানো হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম, বিদ্যুৎ উৎপাদন সব ক্ষেত্রেই দুর্নীতি চলমান। এই দুর্নীতি রোধ করতে পারলে বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না।
অযৌক্তিক মূল্য বৃদ্ধির পাঁয়তারা রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বিআরসি বিদ্যুতের অযৌক্তিক উৎপাদন খরচ, বিতরণ, ব্যয় কমানোতে কোনো ভূমিকা নিচ্ছে না। এরা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে গণশুনানির নাটক করে। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জনগণের মতামতের মূল্যায়ন করে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব বাতিল করা হোক।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পী সরদার, সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবির হীরু, কর্মসংস্থান আন্দোলনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রমুখ।
... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈà¦... বিস্তারিত
স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন ... বিস্তারিত
সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সরà§... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত