টুঙ্গিপাড়ায় কুশলী ইউনিয়নে রিক-এর আয়োজনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ০৫:৪৫ পিএম, ২০১৯-১১-২৫    1120


টুঙ্গিপাড়ায় কুশলী ইউনিয়নে রিক-এর আয়োজনে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

 

আহম্মেদ আলী খান; গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ●

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে দারিদ্র দূরিকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প (ছানি অপারেশন সহ) অনুষ্ঠিত হয়েছে। চক্ষু ক্যাম্পের আয়োজন করে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) স্বেচ্ছাসেবী সংগঠন।

 পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পরিচালনায় দিনব্যাপী এ ক্যাম্পে কারিগরি সহযোগিতা প্রদান করে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফ্রি চক্ষু ক্যাম্পের আওতায় মোট ৪০৭ জন রোগীর মধ্যে ৩৬২ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করা হয় এবং বাকী ৪৫ জন রোগীকে ছানি অপারেশনের জন্য গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়।

 ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনার জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডাঃ সাইফুদ্দিন আহমেদ দিক নির্দেশনায় ও উপস্থিতিতে অভিজ্ঞ একাধিক চক্ষু চিকিৎসক, সিনিয়র নার্স ও কর্মকর্তা-কর্মচারী দ্বারা পরিচালিত হয় এ ক্যাম্প।

 এসময় অত্র প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডাঃ অমৃত লাল বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ নিপা বেপারী, সিনিয়র স্টাফ নার্স দেবী হাওলাদার, সম্পা বিশ্বাস, মুনমুন রানী, ঝুমুর মন্ডল, মৌটুসী ইসলাম, উৎপলা বাড়ৈ, ক্যাম্প অর্গানাইজার দীপক সরকার, কুশলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম (ওমর), রিকের এরিয়া ম্যানেজার এম.এইচ. আর সুজন, সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মোঃ মাহাবুব উদ্দিন আহম্মদ, রিক গোপালগঞ্জ শাখার ম্যানেজার মৃণাল কৃষ্ণ ঢালী, স্বাস্থ্য কর্মকর্তা সুনিল মন্ডল সহ সকল কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মীগণ, কুশলী ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, আবেদা বেগম, মেরি আক্তার, মোঃ ওমর আলী শেখ, ইউপি সচিব শেখ মাহমুদুল হাসান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোঃ তুহিন সিকদার, কুশলী ইউপির গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রতিনিধি পারভেজ আলম উপস্থিত ছিলেন। 

ক্যাম্পটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য ২ দিন পূর্বে অত্র এলাকায় রিক-এর উদ্যোগে মাইকিং করে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়। সকলের সহযোগিতায় ফ্রি চক্ষু ক্যাম্পটি সম্পন্ন হওয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডাঃ সাইফুদ্দিন আহমেদ আয়োজক কর্তৃপক্ষ রিক ও কুশলী ইউনিয়ন পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানান। 
 


রিটেলেড নিউজ

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্... বিস্তারিত

কংশনগরে তিন দিনব্যাপী বইমেলা শুরু

কংশনগরে তিন দিনব্যাপী বইমেলা শুরু

Bank Bima Shilpa

আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার কংশনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বইমেলা। গতকাল সোমবার প... বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠি নাগরিক সমাজের অনুদান

প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠি নাগরিক সমাজের অনুদান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : কলসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠী নাগরিক সমাজ, ঢা... বিস্তারিত

আফালকাঠী জে,এ মাধ্যমিক এবং স:প্রা: বিদ্যালয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আফালকাঠী জে,এ মাধ্যমিক এবং স:প্রা: বিদ্যালয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন ৮ নং নলুয়া ইউনিয়নের আফালকাঠী জয়নাল আবেদিন মা... বিস্তারিত

কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত কলসকাঠী ইউনিয়নের ঢাকায় বসবাসরত নাগরিকদ... বিস্তারিত

মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পূর্ণমিলনী ও অলোচনা সভা। গত ১৩ মে ২০... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত