শাহ্জালাল ইসলামী ব্যাংকের ফেনী শাখা স্থানান্তরিত

Bank Bima Shilpa    ০৪:৩৬ পিএম, ২০১৯-১১-২৫    1151


শাহ্জালাল ইসলামী ব্যাংকের ফেনী শাখা স্থানান্তরিত

 

    
অধিকতর উন্নত সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ফেনী শাখা ২৪ নভেম্বর ২০১৯ইং তারিখে মাঈসা এ. এম. আহমেদ টাওয়ার, ১৯২ শহীদ শহীদুল্লা কায়সার সড়ক (এস. এস. কে. রোড), ফেনী সদর, ফেনী-এ স্থানান্তর করা হয়েছে।

 শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে স্থানান্তরিত শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ। ২০১১ সালের ২৮ ডিসেম্বর ব্যাংকের ফেনী শাখার কার্যক্রম শুরু হয়েছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মোঃ সামছুদ্দোহা সিমু, ফেনী শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম-সহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক এবং শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। গ্রাহকদের মধ্য থেকে বিশিষ্ট ব্যবসায়ী জহির উদ্দিন হারুন বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উন্নত সেবা প্রদান করায়, প্রতিনিয়ত এ ব্যাংকের গ্রাহক ও শাখা সম্প্রসারিত হচ্ছে। তিনি বলেন, ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা ও সমাজের সর্বস্তরের গ্রাহকদেরকে সেবা প্রদানই আমাদের অন্যতম লক্ষ্য।

 নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এবং ব্যবসা বাণিজ্যে তুলনামূলক কম রেটে শাহ্জালাল ইসলামী ব্যাংক বিনিয়োগ সুবিধা প্রদান করছে বলে তিনি জানান। তাছাড়া ফেনী এলাকার সার্বিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক আরো বেশি অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। 


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত