ইসলামী ব্যাংক অফিসার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে এসডিজিস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ১১:১৮ এএম, ২০১৯-১১-২৪    744


ইসলামী ব্যাংক অফিসার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে এসডিজিস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

ইসলামী ব্যাংক অফিসার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে “এসডিজিস অ্যান্ড ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনার ২৩ নভেম্বর ২০১৯, শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম সেমিনারে সভাপতিত্ব করেন।

 ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ এর সঞ্চলনায় সেমিনারে প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান এবং সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর এস.এ. চৌধুরী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান।

 এ সময় ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, মো. আব্দুল জব্বার, মো. ওমর ফারুক খান ও এসোসিয়েশনের সেক্রেটারী এ.কে.এম রেজাউল করিম উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম মাহবুব মোর্শেদ। সেমিনারে বাংলাদেশ ব্যাংক, বিআইবিএম, অন্যান্য তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 

সেমিনারে বক্তারা বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যাংকিং সেক্টরও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারা বলেন, অর্থায়নের ক্ষেত্রে আরো দ্বায়িত্বশীলতার সাথে কাজ করা, সবুজ অর্থায়ন বৃদ্ধি, শিল্প ক্ষেত্রে বিনিয়োগ ও ক্ষুদ্র বিনিয়োগ বৃদ্ধি, আর্থিক অন্তর্ভূক্তিকরণ কর্মসূচি আরো জোরদার করা, কর্মসংস্থান বৃদ্ধি ও গ্রামে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে। তারা আরো বলেন, কর্মক্ষেত্রসহ সকল পর্যায়ে নারী পুরুষের বৈষম্য দূর করতে হবে।  

নতুন নতুন আর্থিক প্রডাক্ট যেমন গ্রীন সুকুক-এর মত বন্ড চালু করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পরামর্শ দেয়া হয়। শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে ও সকলের জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে সরকার ও বেসরকারি পর্যায়ে জোরাল পদক্ষেপ গ্রহণ করার উপরও গুরত্বারোপ করা হয়।

 ব্যাংকারদের পেশাগত উন্নয়নের লক্ষ্যে আত্ম উন্নয়নের উপর গুরুত্ব দেয়া হয়। সেমিনারে বক্তারা এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সম্মিলিত প্রয়াস চালানোর আহ্বান জানান। 
 


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত