বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
রবিউল ইসলাম,ঝিনাইদহঃ
নতুন সড়ক আইন সংশোধনের দাবীতে ঝিনাইদহের স্থানীয় সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বাস শ্রমিকরা। সোমবার সকাল থেকে ঝিনাইদহ-যশোর, ঝিনাইদহ-কুষ্টিয়া, মাগুরা ও চুয়াডাঙ্গা রুটসহ সকল অভ্যন্তরীন রুটে বাস চলাচল বন্ধ রেখেছে তারা।
এতে ভোগান্তীতে পড়েছে যাত্রীরা। বাস না পেয়ে অনেকে ইজিবাইক ও মহাসড়কে চলাচলে নিষিদ্ধ ৩ চাকার যানবাহনে চলাচল করছে। ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না চাকুরীজীবিরা।ঝিনাইদহ থেকে যশোরগামী রবিউল ইসলাম নামের এক যাত্রী বলেন, সকালে ভিসার আবেদন করার জন্য আমাকে যশোর যেতে হবে।
সকাল থেকে প্রায় ২ ঘন্টা বসে আছি তবুও বাস পাচ্ছি না। রাশেদ নামের আরেক যাত্রী বলেন, সরকার একটি আইন করেছে। আর বাস মালিক ও শ্রমিকরা সাধারণ যাত্রীদের জিম্মি করে বসে আছে। এতে ভোগান্তীতে আমাদের পড়তে হচ্ছে।
সরকারের সংশ্লিষ্ট মহলের এ বিষয়ে প্রদক্ষেপ নেওয়া উচিত।এদিকে চালকরা বলছেন, নতুন যে আইন করা হয়েছে তাতে আমাদের মত চালকরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। দুর্ঘটনা তো দুর্ঘটনায়। কেউ তো ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায় না। আমাদের যদি ৫ লাখ টাকাই থাকবে তাহলে আমরা গাড়ি চালাতাম না। দ্রুত এই আইন সংশোধনের দাবী জানান তিনি। স্থানীয় সকল রুটে বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকাসহ দুরপাল্লার বাস ও ট্রাকসহ অন্যান্য পরিবহণ চলাচল করতে দেখা গেছে।
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্... বিস্তারিত
আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার কংশনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বইমেলা। গতকাল সোমবার প... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কলসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠী নাগরিক সমাজ, ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন ৮ নং নলুয়া ইউনিয়নের আফালকাঠী জয়নাল আবেদিন মা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত কলসকাঠী ইউনিয়নের ঢাকায় বসবাসরত নাগরিকদ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পূর্ণমিলনী ও অলোচনা সভা। গত ১৩ মে ২০... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত