বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
আসন্ন ঈদুল ফিতর পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করতে গ্রামের বাড়ি ফিরছে রাজধানীবাসী। ঘরে ফেরা মানুষ ভিড় করেছেন ঢাকার প্রধান প্রধান সড়ক, রেল ও নৌ টার্মিনালে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও বাড়তি বিড়ম্বনা পোহাতে হচ্ছে না যাত্রীদের।
আজ শনিবার সকালে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বিভিন্ন কাউন্টারে লোকজনের ভিড়। তবে বাসও মিলছে। অনেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করলেও অধিকাংশই জানিয়েছেন বাড়তি ভাড়া নেয়নি।
একইভাবে রেল স্টেশনে ও নৌ টার্মিনালে ভিড় দেখা গেছে ঘরে ফেরা মানুষের। তবে এখন পর্যন্ত বাড়তি ভিড় ছিল না কোথাও।
বাসের কর্মীরা বলছেন, গতবারের মতো ভিড় এখনো শুরু হয়নি। কারণ এখন টিকিটতো অনেক জায়গা থেকেই কাটা যায়। বিভিন্ন জায়গায় আছে প্রত্যেকটি বাস কোম্পানির টিকিট কাউন্টার। তাছাড়া অনলাইনে কেনা যায় টিকিট।
তবে আগামী ৩-৪ তারিখের টিকিট পাওয়া যাচ্ছে না কাউন্টারে, এমনটাই অভিযোগ করছেন যাত্রীরা। সে দিনদুটি বাদে অন্য দিনের টিকেট কম-বেশি আছে।
আগামী ৩ জুন গার্মেন্টস ছুটি হবে। তখন বাড়িমুখো যাত্রীদের চাপ বাড়বে বলে ধারণা করছেন পরিবহন কর্মীরা।
সূত্র: কালেরকণ্ঠ
সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সর... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: আজ ১১ জানুয়ারী ২০২১ সদ্য নির্বাচিত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সস্পাদককে ফুল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে ... বিস্তারিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্ত রক্ষা, মাদক, চোরাচালান সর্বোপরি দেশের সার্বভৌমত্ব র... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগা... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত