যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে নিহত ১২

   ১২:২২ পিএম, ২০১৯-০৬-০১    792


 যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে নিহত ১২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পৌর ভবনে এক বন্দুকধারী পৌরকর্মীর হামলায় ১২ জন নিহত হয়েছেন। আহত কয়েকজন। হতাহত ব্যক্তিদের প্রায় সবাই সন্দেহভাজন হামলাকারীর সহকর্মী। পরে পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে ভার্জিনিয়া বিচ শহরে এ হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভার্জিনিয়া বিচের পুলিশপ্রধান জেমস চারভেরা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল চারটার দিকে বন্দুকধারী পৌর ভবনের ভেতরে ঢুকে নির্বিচারে গুলি করতে শুরু করেন। সন্দেহভাজন হামলাকারী একজন পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশ সদস্যও পাল্টা গুলি ছোড়েন। ওই সময় হামলাকারী নিহত হন।

আহত ছয়জনের মধ্যে ওই পুলিশ সদস্যও রয়েছেন। বুলেটরোধী ভেস্টের কারণে তিনি বেঁচে যান।

এর আগে গত ফেব্রুয়ারি মাসেও কর্মস্থলে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ইলিনয়ের আরোরায় একটি কারখানার কর্মী চাকরিচ্যুত হওয়ায় ক্ষুব্ধ হয়ে সহকর্মীদের গুলি করেন। এতে পাঁচজনের প্রাণহানি ঘটে।

গতকালের হামলার ব্যাপারে ভার্জিনিয়া বিচের পুলিশপ্রধান চারভেরা জানিয়েছেন, গোয়েন্দা সংস্থা এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির ফরেনসিক টেকনিশিয়ানরা স্থানীয় পুলিশের সঙ্গে যুক্ত হয়ে ঘটনাটি তদন্ত করছেন। তিনি হামলাকারীকে ‘হতাশাগ্রস্ত’ বলে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানাতে চাননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে এখন উত্তরের চেয়ে প্রশ্নই বেশি আছে।’

সিটি হলের পাশে অবস্থিত পৌরকেন্দ্র কমপ্লেক্সের দ্বিতীয় ভবনে হামলার ঘটনা ঘটে। সেখানে শহরের গণপূর্ত এবং পানি–বিদ্যুতের মতো নাগরিক সেবা দেওয়া হয়। শহরের জনপ্রিয় সৈকত থেকে কমপ্লেক্সটি কয়েক মাইল দূরে আটলান্টিক উপকূলে চেসেপিক বের মুখে অবস্থিত। এলাকাটি ভার্জিনিয়ার সবচেয়ে জনবহুল শহর। সাড়ে চার লাখের মতো মানুষের বসবাস রয়েছে সেখানে।

পুলিশপ্রধানের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত শহরের মেয়র ববি ডায়ের হামলার ঘটনাকে ভার্জিনিয়া বিচের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এ হামলার নিহত ব্যক্তিরা আমাদেরই বন্ধু, সহকর্মী, প্রতিবেশী।’

হামলার খবর পেয়ে শহরে উপস্থিত হন ভার্জিনিয়া গভর্নর রালফ নরথাম। তিনি এটাকে ভয়াবহ দিন বলে উল্লেখ করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, হামলার ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। তিনি পরিস্থিতি নজরে রাখছেন।

সূত্র: প্রথমআলো


রিটেলেড নিউজ

 বাইডেনের জয়, এখনও নীরব অনেক বিশ্বনেতা

বাইডেনের জয়, এখনও নীরব অনেক বিশ্বনেতা

Bank Bima Shilpa

আন্তর্জাতিক ডেস্ক      যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয়ী à¦... বিস্তারিত

 বাইডেন জিতলেন, এবার যা হবে

বাইডেন জিতলেন, এবার যা হবে

Bank Bima Shilpa

      আন্তর্জাতিক ডেস্ক      যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাওয়ার জন্য দীরà... বিস্তারিত

মার্কিন প্রেসিডেন্টের পদ হারানোর পর ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে যেতে হতে পা

মার্কিন প্রেসিডেন্টের পদ হারানোর পর ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে যেতে হতে পা

Bank Bima Shilpa

      আন্তর্জাতিক ডেস্ক         মার্কিন প্রেসিডেন্টের পদ হারানোর পর ডোনাল্ড ট্রাম্à... বিস্তারিত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে

Bank Bima Shilpa

  আন্তর্জাতিক ডেস্ক     মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প-বাইডেনের ভà... বিস্তারিত

জাতিসংঘের কর্মীদের একদিনের বেতন দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

জাতিসংঘের কর্মীদের একদিনের বেতন দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

Bank Bima Shilpa

   নিজস্ব প্রতিবেদক    প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ত্রাণ তহবিলে এক কোটি ১২ লাখ টাকা অনুদাà... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত