বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
উন্নত সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর বড়চওনা বাজার শাখা আজ সূর্যজ্যোতি শপিং কমপ্লেক্স, বড়চওনা বাজার, সখিপুর, টাঙ্গাইল-এ স্থানান্তর করা হয়েছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে স্থানান্তরিত শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। একই দিনে ব্যাংকের শাখা প্রাঙ্গণে একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়।
২০০৯ সালের ১৯ নভেম্বর ব্যাংকের বড়চওনা বাজার শাখার কার্যক্রম শুরু হয়েছিল। গ্রাহকদের অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে সু-পরিসর স্পেসে শাখাটিকে স্থানান্তর করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল খালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মোঃ সামছুদ্দোহা, ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মোঃ মাসুম বসুনিয়া, নাগরপুর শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল হাকিম, বড়চওনা বাজার শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ এবং কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান-সহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক এবং শুভানুধ্যায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উন্নত সেবা প্রদান করায় প্রতিনিয়ত এ ব্যাংকের গ্রাহক ও শাখা সম্প্রসারিত হচ্ছে।
ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা ও সমাজের সর্বস্তরের গ্রাহকদেরকে সেবা প্রদানই আমাদের অন্যতম লক্ষ্য। নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে এবং ব্যবসা বাণিজ্যে তুলনামূলক কম মুনাফা হারে শাহ্জালাল ইসলামী ব্যাংক বিনিয়োগ সুবিধা প্রদান করছে বলে তিনি জানান।
তাছাড়া বড়চওনা এলাকার সার্বিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক আরো বেশি অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত