পদ্মা ব্যাংকের প্রথম টাউন হল মিটিং অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ০৩:৫৩ পিএম, ২০১৯-১১-০৯    1224


পদ্মা ব্যাংকের প্রথম টাউন হল মিটিং অনুষ্ঠিত

 

বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে টাউন হল মিটিং করল চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড। এতে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় আলোচিত হয়। খেলাপি ঋণ আদায়, ভবিষ্যত পরিকল্পনা, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতকরনে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। এছাড়াও ভিশন 2020 এর রোড ম্যাপ ঘোষণা করেন পদ্মা ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক। 

মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে শনিবার (নভেম্বর ০৯,২০১৯) দিনব্যাপি অনুষ্ঠিত হয়  এই টাউন হল মিটিং। সেখানে সভাপতিত্ব করেন পদ্মা ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু। পদ্মা ব্যাংক পর্ষদ চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক এর চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ এফসিএ। পদ্মা ব্যাংক-এর পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তামিম মারজান হুদা, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামস-উল-ইসলাম, রূপালী ব্যাংক এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন। এছাড়া বিভিন্ন বিভাগের উর্ধ্বতনরা-সহ ৫৭ শাখার সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ব্যবস্থাপনা পরিচালক মো. এহসান খসরু বলেন, ঘুরে দাড়িয়েছে পদ্মা ব্যাংক। নতুন বছরে অত্যন্ত আকর্ষণীয় সব নতুন প্রোডাক্ট নিয়ে সম্পূর্ণ নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আসছে পদ্মা ব্যাংক। অচিরেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে চতুর্থ প্রজন্মের সবচেয়ে আধুনিক ব্যাংকটি। 

অনুষ্ঠানে ২১ জন কর্মকর্তাকে ব্যবসায়ে উল্লেখযোগ্য অবদানের জন্য স্বীকৃতি হিসেবে “পারফরম্যান্স অ্যাওয়ার্ড”-দেয়া হয়।
 


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত