বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৫ এএম
লম্বা বিরতি শেষে আবারও সিনেমায় ফিরলেন চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। তারা নতুন ছবি ‘দিন : দ্য ডে’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। এটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ করছেন অনন্ত জলিল। ছবিটির বেশকিছু অংশের শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে ইরান ও বাংলাদেশে। আবারও নতুন করে শুরু হবে এর দৃশ্যায়ন। সে জন্য ছবির বাংলাদশি ইউনিট নিয়ে আবারও ইরান যাচ্ছেন অনন্ত জলিল। তার সঙ্গে নায়িকা বর্ষাসহ বাংলাদেশের ১৫ জনেরও অধিক একটি দল ইরান যাচ্ছে বলে জানিয়েছেন অনন্ত। তাই
ইরানেই কাটবে অনন্ত-বর্ষার ঈদ। তাদের সঙ্গে যাবে তাদের দুই পুত্রও।
এই অভিনেতা জানান, ঈদের আগেই আগামী ৪ জুন দেশ ছাড়বেন তিনি ও তার টিম। ইরানে টানা এক সপ্তাহেরও বেশি সময় ছবির শুটিং করবেন। এ লটে ‘দিন: দ্য ডে’ ছবির ৭৫ ভাগ শুটিং শেষ হবে। এরপর খানিক বিরতি দিয়ে বাকি অংশের শুটিং তুরস্কে করা হবে বলে নিশ্চিত করেছেন অনন্ত। এ নায়ক বলেন, আগেই এই সময়ে শুটিং ঠিক করা ছিল। তাই পরিবর্তন করা যায়নি। ঈদের আগেই দেশ ছাড়তে হচ্ছে। ঈদের ছুটির আমেজেই শুটিং করবো সবাই ইরানে। আশা করছি ভালোভাবে কাজ শেষ করতে পারব। সব কাজ শেষ করে চলতি বছরই ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ছবির নায়ক ও প্রযোজক অনন্ত জলিল।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে ইরানে ‘দিন: দ্য ডে’ ছবির শুটিং শুরু হয়। কিন্তু সেখানে শুটিং চলাকালীন উটের পিঠ থেকে পড়ে আহত হওয়ার কারণে তিনি দেশে ফিরে আসেন। এরপর সুস্থ হয়ে বাংলাদেশে শুটিংয়ে অংশ নেন।
সূত্র: দৈনিক আজাদী
নিজস্ব প্রতিবেদক: টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)আয়োজনে গত ৮ই ফেব্রুয়ার... বিস্তারিত
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় রাজউক মিলনায়তনের ভিআইপি অডিটোরিয়ামে গত ২১ ডিসেম্বর ২০২৪, শনিবা... বিস্তারিত
মো. বেল্লাল হাওলাদার// দিনব্যাপী বহুবিধ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাদেশ সমাচার পত্... বিস্তারিত
The sun is shining so bright And the sky is so beautiful and Blue and the little birds are Singing in Dhaka To and the fields Are full of beautiful smiling Flowers so bright and yellow There smiling in Th... বিস্তারিত
অক্ষয় ও কিয়ারা বহুল আলোচিত বলিউড সিনেমা ‘লক্ষ্মী’ অবশেষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্... বিস্তারিত
সেপ্টেম্বর ২১, 2020 আমিনুল ইসলাম : বন্ধন বিশ্বাসের নতুন চলচ্চিত্র ছায়াবৃক্ষে বিশেষ চরিত্রে বড় পর্... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত