বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক
গত চার কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের পতন হয়েছে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে । সঙ্গে দাম কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে।
পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ারবাজারে দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্সসহ বাকি দুটি সূচকেরও বড় পতন হয়েছে। সূচকের এই পতনের মধ্যে বাজারটিতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে ৫৭ শতাংশ।
এই দরপতনের কারণে বেশিরভাগ প্রতিষ্ঠানের সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই
দেড় শতাংশের ওপরে কমেছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১২ দশমিক ৮১ পয়েন্টে। ১২ দশমিক ৬১ পয়েন্টে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষেও দাঁড়য়েছে। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত কমেছে দশমিক ২০ পয়েনট বা ১ দশমিক ৫৬ শতাংশ।
বরাবরের মতো খাতভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা যায় সব থেকে কম পিই রেশিও রয়েছে ব্যাংক খাতের। সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৮৫ পয়েন্টে। দ্বিতীয় স্থানে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতের পিই ১০ দশমিক ৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। পরের স্থানে রয়েছে টেলিযোগাযোগ খাত। এ খাতের পিই ১২ দশমিক ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
সেবা ও আবাসন খাতের ১৩ দশমিক ৬৩ পয়েন্ট, বীমা খাতের ১৫ দশমিক ৩০ পয়েন্ট, প্রকৌশল খাতের ১৩ দশমিক ৭৫ পয়েন্ট, বস্ত্র খাতের ১৫ দশমিক ৭৮ পয়েন্ট, খাদ্য খাতের ১৬ দশমিক ৩৭ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ১৮ দশমিক ৩৬ পয়েন্ট, বিবিধ খাতের ১৯ দশমকি ৮০ পয়েন্ট এবং আর্থিক খাতের ১৯ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান করছে।
অন্যান্য খাতগুলোর পিইও রেশিও ২০ পয়েন্টের ওপরে। এর মধ্যে- তথ্যপ্রযুক্তির ২১ দশমিক ৯০ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতের ২৩ দশমিক ২৯ পয়েন্ট, সিরামিক খাতের ২৬ দশমিক শূন্য ৫ পয়েন্ট, চামড়া খাতের ২৪ দশমিক ৪৯ পয়েন্ট, সিমেন্ট খাতের ৩০ দশমিক ১৬ পয়েন্ট, পেপার খাতের ২২ দশমিক ৬৬ পয়েন্ট এবং পাট খাতের ৪০৬ দশমিক ৫৩ পয়েন্টে অবস্থান ।
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মতিঝিলের সিটি সেন্টারে রবিবার (১ডিসেম্বর) বেলা ৩.৩০ ঘটিকায় প্রাইম ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধা... বিস্তারিত
বিশেষ প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পা... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ৪৪৩তম পরিচালনা পর্ষদের সভা ২৮এপ্রিল, ... বিস্তারিত
বিবিএস নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটে... বিস্তারিত
এসএম নুরুজ্জামান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নছিল অর্থনৈতিক মুক... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত