বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৫ এএম
নিজস্ব প্রতিবেদক
৪০তলা ভবন নির্মাণে উদ্যোগ গ্রহণ করেছে সরকার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) জন্য । ভবন নির্মাণে চলতি ২০১৯-২০ অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৩১ কোটি ৮৯ লাখ টাকা। এ অর্থ ব্যয়ে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সূত্র বলছে, ৩১ কোটি ৮৯ লাখ টাকার মধ্যে প্রথম তিন মাসে অর্থাৎ গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় করার লক্ষ্যমাত্রা ছিল মোট অর্থের শূন্য দশমিক ৫ শতাংশ। কিন্তু খরচ হয়েছে শূন্য দশমিক ২৪ শতাংশ। দ্বিতীয় তিন মাসে খরচ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বরাদ্দকৃত মোট অর্থের ১০ শতাংশ। এর পরের তিন মাসে ২৫ শতাংশ এবং বাকি ৩ মাসে ৬০ শতাংশ।
উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানিয়েছে, ভবনের ফাউন্ডেশন ডিজাইনের জন্য গ্রাউন্ড ওয়াটার লেভে মনিটরিং কাজ চলছে। প্রকল্পের সাইট অফিস নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পের লোকবলের ব্যবহারের জন্য আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী ক্রয়ের দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন।
আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ অধ্যাদেশ ১৯৭৬ (১৯৭৬ সালের ৪০নং)-এর অধীনে প্রতিষ্ঠিত। এটি একাধারে একটি বিনিয়োগ ও মার্চেন্ট ব্যাংক। দেশের শিল্পায়নের গতিকে বেগবান, সুসংহত এবং সিকিউরিটিজ মার্কেটকে সমৃদ্ধ করতে আইসিবি প্রতিষ্ঠা করা হয়। কোম্পানির মূলধন স্বল্পতা পূরণে আইসিবি সহায়তা প্রদান করে।
সঞ্চয় ও বিনিয়োগ নীতিমালার আলোকে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে আইসিবির ভূমিকা রয়েছে। আইসিবি প্রতিটি ১০০ টাকা মূল্যের ২ মিলিয়ন শেয়ারে বিভক্ত মোট ২০০ মিলিয়ন টাকা অনুমোদিত ও পরিশোধিত মূলধন নিয়ে প্রতিষ্ঠিত হয়। ২০০৯ সালের ৩১ ডিসেম্বর অনুমোদিত ও পরিশোধিত মূলধন ১০০০ মিলিয়নে দাঁড়ায়।
বিটিআরসি-বুয়েট কর্তৃক ভবনের পাইলিং এর ডিজাইন, স্পেসিফিকেশন ও বিওকিউ’র ভেটিং কাজ চলমান রয়েছে। এ কাজ সম্পন্ন হলে দ্রুত দরপত্র আহ্বান করা হবে।
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত
সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ সভা ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত