বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
গোপালগঞ্জ প্রতিনিধি
৪৮তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা সমবায় ইউনিয়ন লিমেটেড এবং সমবায় বিভাগ-এর যৌথ আয়েজনে সমবায় ব্যাংক ভবন চত্ত্বর-এর সামনে থেকে সম্মানিত সুধী ও সমবায়বৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা সমবায় বাংক ভবন চত্ত্বরের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি পরবর্তী সমবায় ব্যাংক ভবন চত্ত্বরে গোপালগঞ্জ জেলা সমবায় ইউনিয়ন লিমিটেড-এর সভাপতি শেখ মাসুদুর রহমান-এর সভাপতিত্বে “বঙ্গবন্ধু’র দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা সমবায় অফিসার ফায়েকউজ্জামান। এছাড়া অন্যদের মধ্যে গোপালগঞ্জ নতুন বাজার সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি মোঃ জিন্নাত আলী খান, সহ-সভাপতি ও লতিফপুর ইউপি’র ৮ নং ওয়ার্ডের সদস্য মোঃ রাশেদ খান, সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু সিকদার, সদস্য মোঃ শাহাবুল মোল্যা, জেলা ওয়ার্কশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহম্মেদ মুন্সী সহ বিভিন্ন সমবায় সমিতি ও খামারীগণ উপস্থিত ছিলেন।
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্... বিস্তারিত
আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার কংশনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বইমেলা। গতকাল সোমবার প... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কলসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠী নাগরিক সমাজ, ঢা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন ৮ নং নলুয়া ইউনিয়নের আফালকাঠী জয়নাল আবেদিন মা... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত কলসকাঠী ইউনিয়নের ঢাকায় বসবাসরত নাগরিকদ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পূর্ণমিলনী ও অলোচনা সভা। গত ১৩ মে ২০... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত