করিমগঞ্জে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১২৯তম শাখার উদ্বোধন হল 

Bank Bima Shilpa    ০৩:৫০ পিএম, ২০১৯-১০-২৭    1229


করিমগঞ্জে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১২৯তম শাখার উদ্বোধন হল 

 

 

 

আজ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ১২৯তম শাখা হিসেবে করিমগঞ্জ শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উক্ত শাখা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মোঃ মাহবুবুর রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের জনসংযোগ এবং ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মোঃ সামছুদ্দোহা সিমু, ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মোঃ মাসুম বসুনিয়া, করিমগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ সারোয়ার জাহান সোহাগ, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ রুস্তম আলী, করিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মাহবুব আলম খোকন, করিমগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বুলবুল চৌধুরী, করিমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, করিমগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজী এবং বিশিষ্ট ব্যবসায়ী পল্টু  সরকার-সহ স্থানীয় শিল্পপতি এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমান সম্পন্ন ব্যাংকিং সেবা প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। অত্র অঞ্চলের শিল্প-বাণিজ্যের উন্নয়নে এ ব্যাংক যথাসম্ভব বিনিয়োগ করবে বলে তিনি জানান। তাছাড়া এ অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠায় অর্থায়ন করবে সেই সাথে অত্র এলাকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ব্যাংক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি  আশাবাদ ব্যক্ত করেন। 

আব্দুল আজিজ ব্যাংকের জনপ্রিয় আমানত এবং বিনিয়োগ প্রকল্প সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতার ভিত তৈরির লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক জনগণের দোঁরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি জেলা, উপজেলা এবং শহরতলীতে শাখা স্থাপনের মাধ্যমে সর্বস্তরের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। করিমগঞ্জ অঞ্চলের অর্থনীতি কৃষি এবং শিল্প নির্ভর, তাই কৃষি পণ্যের উৎপাদনে কৃষি ভিত্তিক শিল্পে এবং ক্ষুদ্র-মাঝারী শিল্প বাণিজ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক বিনিয়োগ করবে বলে তিনি জানান। 

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। 


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত