বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ০১:৪৪ এএম
বিনোদন প্রতিবেদক
সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ।শুক্রবার শিল্পী সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত। ৫টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও পরে সময় বাড়ানো হয়। রাত ১টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। সভাপতি পদে মিশা পেয়েছেন ২২৭ ভোট ও মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ২৮৪ ভোট ও ইলিয়াস কোবরা পেয়েছেন ৬৮ ভোট।
অতীতের একাধিক প্যানেল থাকলেও এবার মিশা সওদাগর এবং জায়েদ খান প্যানেলের বাইরে কোনো প্যানেল ছিল না। স্বতন্ত্র প্রার্থী হয়ে সভাপতি পদে বিপক্ষে লড়েছেন চিত্রনায়িকা মৌসুমী।
সহ-সভাপতির দুটি পদে প্রার্থী হন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে লড়েছেন আরমান ও সাংকো পাঞ্জা।
অভিনেতা সুব্রতর বিপরীতে সাংগঠনিক সম্পাদক পদের বিপরীতে কোনো প্রার্থী ছিল না।নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়েছেন ।জ্যাকি আলমগীর দফতর ও প্রচার সম্পাদক পদে একাই ছিলেন ।জাকির হোসেন ও ডন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে । কোষাধ্যক্ষ পদে লড়েছেন অভিনেতা ফরহাদ। এ ছাড়া সুব্রত, জ্যাকি, আলমগীর ও ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী হয়েছিলেন ১৪ জন ।
নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪৪৯, তবে ভোট পড়েছে ৩৮৬টি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন।
নিজস্ব প্রতিবেদক: টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)আয়োজনে গত ৮ই ফেব্রুয়ার... বিস্তারিত
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় রাজউক মিলনায়তনের ভিআইপি অডিটোরিয়ামে গত ২১ ডিসেম্বর ২০২৪, শনিবা... বিস্তারিত
মো. বেল্লাল হাওলাদার// দিনব্যাপী বহুবিধ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৈনিক বাংলাদেশ সমাচার পত্... বিস্তারিত
The sun is shining so bright And the sky is so beautiful and Blue and the little birds are Singing in Dhaka To and the fields Are full of beautiful smiling Flowers so bright and yellow There smiling in Th... বিস্তারিত
অক্ষয় ও কিয়ারা বহুল আলোচিত বলিউড সিনেমা ‘লক্ষ্মী’ অবশেষে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্... বিস্তারিত
সেপ্টেম্বর ২১, 2020 আমিনুল ইসলাম : বন্ধন বিশ্বাসের নতুন চলচ্চিত্র ছায়াবৃক্ষে বিশেষ চরিত্রে বড় পর্... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় বাংলাদে... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পি... বিস্তারিত
মোঃ আকতার, চেয়ারম্যান, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড Prepare to be a good person before becoming a great person. শৈশবকাল থে... বিস্তারিত
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর-১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজীয় হ... বিস্তারিত