ইসলামী ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ০১:৩৬ পিএম, ২০১৯-১০-২৩    1118


ইসলামী ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

 

ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) চট্টগ্রাম রিজিওনাল সেন্টারের উদ্যোগে “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা ১৮-১৯ অক্টোবর ২০১৯ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মো. নাইয়ার আযম, ব্যাংকের ডি-ক্যামেলকো ড. এম. কামাল উদ্দীন জসীম ও চট্টগ্রাম সাউথ জোনপ্রধান জিএম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিটিআরএ চট্টগ্রাম সেন্টারের ইনচার্জ মোঃ খালেকুজ্জামান। দুই দিনব্যাপী কর্মশালায় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমদ ও শাহাদত হোসেনসহ বিভিন্ন রিসোর্স পারসন বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন। চট্টগ্রাম নর্থ জোন, সাউথ জোন, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ করপোরেট শাখাসহ চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তা ও শাখাপ্রধানগণ কর্মশালায় অংশ নেন। 

প্রধান অতিথির ভাষণে আবু রেজা মোঃ ইয়াহিয়া বলেন, দেশের আর্থিক খাতে অর্থের সন্দেহজনক বা অবৈধ লেনদেন প্রতিরোধে সরকার ও বাংলাদেশ ব্যাংক সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। চলমান দুর্নীতি বিরোধী অভিযানে ব্যাংকগুলো অবৈধ লেনদেন সনাক্তকরণে অধিকতর সচেতনতা অবলম্বন করছে।

 তিনি বলেন, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর সুযোগ্য নেতৃত্ব আর্থিক খাতের পরিশুদ্ধিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলেছে। প্রবাসী গ্রাহকদের বৈধ চ্যানেলে টাকা পাঠানোর জন্য উৎসাহিত করতে তিনি কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি বলেন ব্যাংকিং খাতে অবৈধ লেনদেন প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে।
 


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত