বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩০ এএম
শেয়ারবাজারে আসছে মেডিকেল ডিভাইসেস খাতের প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের আরেকটি অঙ্গপ্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। প্রতিষ্ঠানটি বুকবিল্ডং পদ্ধতিতে ৭৫ কোটি টাকার শেয়ার ছাড়বে। এ উপলক্ষে গত ২০ অক্টোবর ২০১৯ তারিখ সন্ধায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রোড শোর’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেএমআই হসপিটাল রিক্যুজিট ম্যানু. লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুর রাজ্জাক বলেন, মেডিকেল ডিভাইসেস এর অভ্যন্তরিণ ও বিশ্ববাজারে চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। সেই চাহিদা ও বাজার ধরতে জেএমআই নতুন নতুন মেডিকেল ডিভাইস তৈরির উদ্যোগ নিয়েছে। এতে এ খাতে প্রতিষ্ঠানটির ব্যবসা বৃদ্ধির পাশাপাশি প্রচুর আয়ও বাড়বে।
রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: মোসাদ্দেক –উল- আলম বলেন, জেএমআই এর মতো ভালো মানের কোম্পানির সংখ্যা শেয়ারবাজারে যত বাড়বে বাজারের গভীরতাও তত বাড়বে এবং বাজার তত উন্নত হবে। শেয়ারবাজারের স্থিতিশিলতা নিশ্চিত করতে আইসিবি নানাভাবে কাজ করে থাকে। তারই অংশ হিসেবে জেএম আই হসপিটাল রিক্যুইজিট ম্যানু: লি: এর মতো ভালো মানের একটি কোম্পানিকে শেয়ার বাজারে আনতে উদ্বুদ্ধ করা হয়েছে।
অনুষ্ঠানে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানু: এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। মেডিকেল ডিভাইসেসের ভবিষৎ বাজার নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা পরিচালক মি. হুই উয়ান কিম। আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক এডভোকেট ড. মো: শাহজাহান। অনুষ্ঠানে স্বনামধন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রতিনিধিরা কোম্পানিটির বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত সকল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুরাইয়া আক্তার রিনা।
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মতিঝিলের সিটি সেন্টারে রবিবার (১ডিসেম্বর) বেলা ৩.৩০ ঘটিকায় প্রাইম ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নন লাইফ বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধা... বিস্তারিত
বিশেষ প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ বীমা কোম্পানী ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পা... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ৪৪৩তম পরিচালনা পর্ষদের সভা ২৮এপ্রিল, ... বিস্তারিত
বিবিএস নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটে... বিস্তারিত
এসএম নুরুজ্জামান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নছিল অর্থনৈতিক মুক... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত