স্প্যাম মেইলে ১৫ লাখ ডলার পাঠিয়েছে ইয়াহু

   ০৩:৩১ পিএম, ২০১৯-০৫-৩০    1089


 স্প্যাম মেইলে ১৫ লাখ ডলার পাঠিয়েছে ইয়াহু

বর্তমান সময়ে এসে অপরিচিত কেউ কিংবা কোনো প্রতিষ্ঠান বড় ধরনের অর্থ পুরস্কার হিসেবে পাওয়ার খবর দিয়ে বার্তা কিংবা মেইল পাঠালে বেশিরভাগ মানুষই তা ধাপ্পাবাজি হিসেবে ধরে নেন। অনেকে সেটা নিয়ে চিন্তাই করেন না আবার অনেকেই বার্তাটি মুছে ফেলেন।

তবে ১৫ লাখ ডলার জেতার একটি মেইল খুলে ভাগ্য খুলে গেছে মার্ক লিচফিল্ড নামের এক ব্যক্তির। জানা গেছে, লিচফিল্ডের ইয়াহু মেইলে হঠাৎ একদিন ই-মেইল আসে যে, ইয়াহুর ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য ১৫ লাখ ডলার অর্থ পুরস্কার পেয়েছেন তিনি। খোদ ইয়াহু কর্তৃপক্ষ পাঠিয়েছে সেই মেইলটি। তাতে লেখা ছিল, আমরা আপনাকে কিছু অর্থ দেব। আপনি কি সেটা চান?

তবে ইয়াহুর ত্রুটি ধরিয়ে দেওয়ার বিষয়টি ভুলে গিয়েছিলেন মার্ক লিচফিল্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে মার্ক লিচফিল্ড বলেন, আমি ইয়াহুর একটি ত্রুটি ধরে দিয়েছিলাম। তবে আমার ধারণা ছিল, সেই ঘটনা ওইখানেই শেষ হয়ে গেছে। পরে আমি বুঝতে পারি, এই টাকাটা সেই ভুল ধরিয়ে দেওয়ার জন্য দেওয়া হয়েছে।

ইয়াহুসহ বেশ কিছু প্রতিষ্ঠান তাদের ত্রুটি ধরিয়ে দিলে পুরস্কার দিয়ে থাকে। মার্ক লিচফিল্ড মনে করেন, যে কেউ এ ধরনের ত্রুটি ধরে দিতে পারবেন। আমিও কোডিং জানি না। তার পরেও আমি ভুল ধরিয়ে দিয়ে বড় ধরনের পুরস্কার পেয়েছি। যে কেউ চেষ্টা করলে এটা করতে পারে।

সূত্র: কালেরকণ্ঠ


রিটেলেড নিউজ

করোনাভাইরাস : রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বাড়াতে পারেন

করোনাভাইরাস : রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বাড়াতে পারেন

Bank Bima Shilpa

এস এম নুরুজ্জামান : মূখ্য নির্বাহী কর্মকর্তা, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যুগের পর যুগ প্রকৃতি... বিস্তারিত

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানা যাবে এই গুগল টুলে

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানা যাবে এই গুগল টুলে

কিছুদিন ধরেই অনেকের পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে। আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে ... বিস্তারিত

স্মার্টফোনের জন্য যে অ্যাপ ক্ষতিকর

স্মার্টফোনের জন্য যে অ্যাপ ক্ষতিকর

সাধারণত প্লেস্টোর বা অ্যাপ স্টোরে নানা ধরনের অ্যাপ উন্মুক্ত থাকে ব্যবহারকারীদের জন্য। বেশির ভাগ ... বিস্তারিত

ঘড়ির দেওয়া প্রেসক্রিপশন গ্রাহ্য হবে ডাক্তারের কাছে

ঘড়ির দেওয়া প্রেসক্রিপশন গ্রাহ্য হবে ডাক্তারের কাছে

ডাক্তার ও রোগীর মধ্যে সেতুবন্ধন করবে অ্যাপেল ওয়াচ সিরিজ ফোর। কমবেশি সকলেরই প্রায় জানা, অ্যাপেল ওয়... বিস্তারিত

ফোনে কী করছেন জানালেই অর্থ দেবে ফেসবুক!

ফোনে কী করছেন জানালেই অর্থ দেবে ফেসবুক!

আপনি স্মার্টফোনে কী করছেন, সে তথ্য কিনবে ফেসবুক। ‘স্টাডি’ নামে নতুন একটি অ্যাপ দিয়ে ফোন ব্যবহা... বিস্তারিত

পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করা হবে মহাআকাশযান চালাতে

পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করা হবে মহাআকাশযান চালাতে

উপগ্রহ কক্ষপথ ও মহাকাশে মহাকাশযান পাঠানোর জন্য সাধারণত বিশেষ তরল জ্বালানি হাইড্রাজিন ব্যবহার কর... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত