গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa    ০৯:৪১ পিএম, ২০১৯-১০-১৩    1239


গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

 

গোপালগঞ্জ প্রতিনিধি :


গোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকা করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

 র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান খান, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মোঃ আমির হোসেন, এনডিসি শোভন সরকার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলন সাহা, কৃষ্ণা রায়, অমিত রায়, গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নুর মোহাম্মদ শিকদার, সরদার শরিফুল ইসলাম, লিডার রনেন্দ্র নাথ চৌধুরী, আশরাফুল আলম, ফায়ারম্যান ওবায়দুল, লাভলু মোল্লা, ড্রাইভার দ্বীপ নারায়ন বিশ্বাস, গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট অফিসার দেবাশিষ বিশ্বাস প্রমুখ।

 র‌্যালিটি শহর ঘুরে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, “প্রতি বছরই প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ আমাদের ব্যাপক জান-মালের ক্ষতিসাধন হয়। 

তাই ব্যাপক গণসচেতনতা তৈরীর জন্যই এ দিবস পালন করা হয়। দুর্যোগ ব্যাবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসাবে পরিণত হয়েছে।” পরে সেখানে ভূমিকম্প ও অগ্নিকা করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সুদক্ষ সদস্যবৃন্দ। সহায়তা করেন গোপালগঞ্জ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। এছাড়াও কোটালীপাড়া উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৯ উপলক্ষে মহড়া র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। 
 


রিটেলেড নিউজ

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্... বিস্তারিত

কংশনগরে তিন দিনব্যাপী বইমেলা শুরু

কংশনগরে তিন দিনব্যাপী বইমেলা শুরু

Bank Bima Shilpa

আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধি: কুমিল্লার কংশনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বইমেলা। গতকাল সোমবার প... বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠি নাগরিক সমাজের অনুদান

প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠি নাগরিক সমাজের অনুদান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : কলসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাউনির জন্য কলসকাঠী নাগরিক সমাজ, ঢা... বিস্তারিত

আফালকাঠী জে,এ মাধ্যমিক এবং স:প্রা: বিদ্যালয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আফালকাঠী জে,এ মাধ্যমিক এবং স:প্রা: বিদ্যালয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন ৮ নং নলুয়া ইউনিয়নের আফালকাঠী জয়নাল আবেদিন মা... বিস্তারিত

কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার অন্তর্গত কলসকাঠী ইউনিয়নের ঢাকায় বসবাসরত নাগরিকদ... বিস্তারিত

মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: মুগদা প্রেসক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পূর্ণমিলনী ও অলোচনা সভা। গত ১৩ মে ২০... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত