ট্যাক্স না দিলে  আইনের ব্যবস্থা নিতে হবে : অর্থমন্ত্রী

Bank Bima Shilpa    ০৭:৫৬ পিএম, ২০১৯-১০-১৩    1026


ট্যাক্স না দিলে  আইনের ব্যবস্থা নিতে হবে : অর্থমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক    
 
 ধনী ব্যক্তিরা ট্যাক্স দিতে পারলেও দেন না। তাই ট্যাক্স আদায়ে তাদের প্রতি কিছুটা হলেও নির্দয় হতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘ধনী যারা আছেন, যারা এফোর্ট করতে পারেন, তারা এগিয়ে আসেন না। এটা ভালো লক্ষণ না। বিদেশে গিয়ে যে পরিমাণ খরচ করে, এর ১০ ভাগের একভাগও যদি ট্যাক্স হিসেবে দিত, তাহলে দেশের অর্থনীতি আরও মজবুত হত। সে জন্য আমি মনে করি, কিছুটা হলেও তাদের (ধনী) প্রতি নির্দয় হতে হবে। এভাবে চলতে দেয়া যায় না। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন, জিরো টলারেন্স। তবে যেখানে সাধারণ মানুষকে উপকার করা লাগে, সেখানে সাহায্য করা হবে।’

রোববার (১৩ অক্টোবর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের রাজস্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। মুস্তফা কামাল বলেন, ‘আপনারা (এনবিআরের কর্মকর্তা) বলেছেন, ৪৪ লাখ মানুষ এ বছর ট্যাক্স দিয়েছে। কিন্তু দেশে চার কোটি মানুষ আয়কর দেয়ার ক্ষমতা রাখে। তাহলে কেন তারা আয়কর দিচ্ছে না। যারা ট্যাক্স দেয়ার ক্ষমতা রাখে, অথচ দিচ্ছে না তাদের বিরুদ্ধে আমাদের আইনের ব্যবস্থা নিতে হবে।’

মুস্তফা কামাল বলেন, ‘বাজেটে এমন কী আছে যেটা আমরা প্রতিপালন করতে পারব না। আমরা যদি রেভিনিউ অর্জন করতে না পারি, তাহলে আপনাদের বেতনটা কোত্থেকে আসবে? এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাছাড়া অর্থবছরের শুরুতেই খরচ হতে থাকে।’এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা দায়িত্বটা আমাদেরকে সুচারুরূপে পালন করতে হবে। সরকার আমাদেরকে একটি চুক্তির ভিত্তিতে চাকরিতে নিয়োগ করেছেন, এটাতেই আমাদের রুজিরুটি। কাজেই সরকার যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে, তা পালন না করলে জবাবদিহি করতে হবে।’

 ট্যাক্স আদায়ে প্রয়োজনে অতিরিক্ত এক লাখ জনবল নিয়োগ দেয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।

 তিনি বলেন, ‘তারা বাড়িতে বাড়িতে যাবে। যারা আয়কর দেয়ার উপযুক্ত, কিন্তু দিচ্ছে না, তাদেরকে চিহ্নিত করে আমাকে দেবে। যারা ট্যাক্স দেয়ার ক্ষমতা রাখে, তাদেরকে আমরা ছাড় দেব না। কম দিক আর বেশি দিক, ট্যাক্স আমাদের আসতে হবেই। অন্য এলাকায়ও আমরা ছাড়ের পরিমাণ কম দেব।’অর্থমন্ত্রী জানান,  এবারের বাজেটে ট্যাক্স খুব একটা বাড়ানো হয়নি।গত বছর আমাদের ঘাটতি ছিল ৫৫ হাজার কোটি টাকা।

 


রিটেলেড নিউজ

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

Bank Bima Shilpa

সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সর... বিস্তারিত

জাতীয় প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদককে দৈনিক নিরপেক্ষ সংবাদ ও ব্যাংক বীমা শিল্প পত্রিকার শুভেচ্ছা

জাতীয় প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদককে দৈনিক নিরপেক্ষ সংবাদ ও ব্যাংক বীমা শিল্প পত্রিকার শুভেচ্ছা

Bank Bima Shilpa

  নিজস্ব প্রতিবেদক: আজ ১১ জানুয়ারী ২০২১ সদ্য নির্বাচিত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সস্পাদককে ফুল... বিস্তারিত

 বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

Bank Bima Shilpa

  নিজস্ব প্রতিবেদক     প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে ... বিস্তারিত

সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী  

সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী  

Bank Bima Shilpa

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্ত রক্ষা, মাদক, চোরাচালান সর্বোপরি দেশের সার্বভৌমত্ব র... বিস্তারিত

২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন, ৭ দিন পড়েছে শুক্র-শনিতে

২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন, ৭ দিন পড়েছে শুক্র-শনিতে

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক     ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগা... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত