বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক
মহিলা শ্রমিক লীগের নতুন কমিটিতে সভাপতি হিসেবে সুরাইয়া আক্তার ও সাধারণ সম্পাদক হিসেবে কাজী রহিমা আক্তার সাথী দায়িত্ব পেয়েছেন।
শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সংগঠনটির সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সারা দেশের কাউন্সিলর ও ডেলিকেটদের সর্ব-সম্মতিক্রমে এই কমিটি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
তিনি জানান, মহিলা শ্রমিক লীগের সাবেক কার্যকরী সভাপতি সুরাইয়া আক্তারকে সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক সামসুন্নাহার ভূঁইয়াকে কার্যকরী সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রহিমা আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
বিপ্লব বড়ুয়া বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এই কমিটির নেতারা ৪৫ সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ তিন বছর । মহিলা শ্রমিক লীগের সর্বশেষ সম্মেলন ২০০৯ সালে হয়েছিল।
মো: আমিনুল ইসলাম : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের ব্যা... বিস্তারিত
ডেস্ক রিপোর্ট: চতুর্থ প্রজন্মের লাইফ বীমা খাতের কোম্পানী স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স... বিস্তারিত
বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) গত ২২ ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০ টা হতে র... বিস্তারিত
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের কোটালীপাড়ায় কর্মস্থলে অনুপস্থিত থেকে পূর্ণ বেতন তোলার পায়... বিস্তারিত
রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের ডিএসই এনেক্স বিল্ডিং-এ ০১ অক্টোবর ২০১৯ইং তারিখে শাহ্জালা... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত