দাবি মানার পরও বুয়েটে আন্দোলন  কেন - প্রধানমন্ত্রী

Samsuddin Chowdhury    ০৩:১৯ পিএম, ২০১৯-১০-১২    1053


দাবি মানার পরও বুয়েটে আন্দোলন  কেন - প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক    

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ১০ দফা দাবির সবগুলোই তো মেনে নিয়েছেন ভিসি। তারপরও নাকি তারা আন্দোলন করবে। এরপর আন্দোলন করার কি যৌক্তিকতা থাকতে পারে? শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মহিলা শ্রমিক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের হত্যাকাণ্ড ঘটায় তাদেরকে যখন পুরস্কৃত করা হয় বা যারা এ ধরনের হত্যাকাণ্ড ঘটায় তাদেরকে যখন রক্ষা করা হয় তখন সেই সমাজ থেকে এইগুলো দূর করা অত্যন্ত কঠিন কাজ হয়ে যায়।

তিনি বলেন, আমরা কিন্তু পিছিয়ে থাকিনি। কোন দল করে সেটা না। খুনিকে খুনি হিসেবেই আমরা দেখি। অন্যায়কারীকে অন্যায়কারী হিসেবেই আমরা দেখি। অত্যাচারীকে অত্যাচারী হিসেবেই আমরা দেখেছি। খবরটা পাওয়ার সাথে সাথে আমি কারো আন্দোলনেরও অপেক্ষা করিনি, কারো নির্দেশেরও অপেক্ষা করিনি। সঙ্গে সঙ্গে আমি পুলিশকে নির্দেশ দিয়েছি। এদেরকে গ্রেফতার করা এবং ভিডিও ফুটেজ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করা। এই তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশ পড়লো বিপদে।

প্রধানমন্ত্রী বলেন, এই যে সাধারণ ছাত্ররা, যাদের ১০ দফা দাবি। সবই তো মেনে নিয়েছে ভিসি। তারপরও না কী তারা আন্দোলন করবে। কেন করবে জানি না। এরপর আন্দোলন কার কী যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু এই ভিডিও ফুটেজ যখন সংগ্রহ করছে তখন তারা বাধা দিয়েছিল। কেন বাধা দিয়েছিল আমি জানি না।

তিনি বলেন, আমার কাছে পুলিশের আইজিপি ছুটে আসলো কী করবো? আমি বললাম তারা কী চায়? বললেন, তারা কপি চায়। আমি বললাম কপি করে তাদের দিয়ে দাও। তোমরা তাড়াতাড়ি ফুটেজটা নাও। ফুটেজটা নিলেই তো আমরা আসামি চিহ্নিত করতে পারবো, ধরতে পারবো। কে গেছে না গেছে দেখতে পারবো, ধরতে পারবো।

শেখ হাসিনা বলেন, তিন চার ঘণ্টা সময় যদি নষ্ট না করতো তাহলে আরো আগেই সাথে সাথে ধরা পড়তে পারতো। মনে হলো আসামিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো কি-না, এটার জবাব ওই আন্দোলন যারা করেছে তারা বলতে পারবে, আমি বলতে পারবো না। আমি কিন্তু এক মিনিটও দেরি করি নাই। খবর পাওয়ার সাথে সাথে আমি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। এই ধরনের অন্যায় করলে কখনো এটা মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছিল জিয়াউর রহমান খালেদা জিয়া থেকে শুরু করে এরশাদের আমলে সব সময় ছিল একটা অস্ত্রের ঝনঝনানি। মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। আমি শুধু জিজ্ঞেস করতে চাই, এত ছাত্র হত্যা হয়েছে কয়টার বিচার কে করেছে? সেই ৭৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে করেছে। আর যখনই আমরা ক্ষমতায় এসেছি তখনই আমরা সাথে সাথে বিচার করেছি। এর বাইরে কেউ আজ পর্যন্ত বলতে পারবে কোনো বিচার হয়েছে?

বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি হত্যার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তখন কে প্রতিবাদ করলো? তখন তো আমাদের বুয়েটের যে অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন তাদেরকে তো নামতে দেখি নাই। প্রতিবাদ করতে দেখিনি তাদের, তখন তারা কথা বলেনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবার কথা বলার অধিকার আছে। বলতে পারে, অন্তত এই সুযোগটা আছে।

 

শেখ হাসিনা বলেন, যখন জিয়াউর রহমান ক্ষমতায় জাতির পিতার খুনিদের যে পুরস্কৃত করলো। যুদ্ধাপরাধীদের যারা ছেড়ে দিল। সাত খুনের আসামিকে যারা নেতা বানালো কে কে তখন প্রতিবাদ করেছে? তখন মানবাধিকারের চিন্তা কোথায় ছিল? তখন ন্যায়-নীতি বোধ কোথায় ছিল? তাদের কাছে আমার জিজ্ঞাসা।

তিনি বলেন, আমাদের কথা একেবার স্পষ্ট, কোনো অন্যায় অবিচার আমরা সহ্য করবো না। করি নাই, ভবিষ্যতেও করবো না। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ রাখতে হবে।

 বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসিসহ বেশকিছু দাবিতে ষষ্ঠ দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন।


রিটেলেড নিউজ

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

Bank Bima Shilpa

সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সর... বিস্তারিত

জাতীয় প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদককে দৈনিক নিরপেক্ষ সংবাদ ও ব্যাংক বীমা শিল্প পত্রিকার শুভেচ্ছা

জাতীয় প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদককে দৈনিক নিরপেক্ষ সংবাদ ও ব্যাংক বীমা শিল্প পত্রিকার শুভেচ্ছা

Bank Bima Shilpa

  নিজস্ব প্রতিবেদক: আজ ১১ জানুয়ারী ২০২১ সদ্য নির্বাচিত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সস্পাদককে ফুল... বিস্তারিত

 বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

Bank Bima Shilpa

  নিজস্ব প্রতিবেদক     প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে ... বিস্তারিত

সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী  

সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী  

Bank Bima Shilpa

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্ত রক্ষা, মাদক, চোরাচালান সর্বোপরি দেশের সার্বভৌমত্ব র... বিস্তারিত

২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন, ৭ দিন পড়েছে শুক্র-শনিতে

২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন, ৭ দিন পড়েছে শুক্র-শনিতে

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক     ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগা... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত