বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা সূচকে পিছিয়ে বাংলাদেশ

Bank Bima Shilpa    ০১:১০ পিএম, ২০১৯-১০-১০    1921


বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা সূচকে পিছিয়ে বাংলাদেশ


ব্যাংক বীমা শিল্প ডেস্ক 
বৈশ্বিক সক্ষমতা সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ।  এবারের প্রতিবেদনে ১৪১টি দেশের মধ্যে ১০৫তম অবস্থানে বাংলাদেশ। গত বছর ১৪০টি দেশের মধ্যে ১০৩তম ছিল ।
ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডব্লিউইএফ) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) ডব্লিউইএফ পার্টনার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রাজধানীর ইকনোমিক রিপোর্টার ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করে।

গত বছরে বিভিন্ন দেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ কতটা প্রতিযোগিতা সক্ষম ছিল, তা এই প্রতিবেদনে উঠে এসেছে। এ প্রতিবেদন ১২টি সূচক দিয়ে তৈরি করা হয়েছে। সূচকগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১০টিতেই পিছিয়েছে। এগিয়েছে মাত্র দুটিতে। সামষ্টিক অর্থনীতি, শ্রমবাজার, তথ্যপ্রযুক্তির ব্যবহার, অবকাঠামো, দক্ষতা, প্রাতিষ্ঠানিকীকরণ, আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসায় বৈচিত্র উদ্ভাবন এবং বাজারের আকার সূচকে বাংলাদেশ পিছিয়েছে। অন্যদিকে এগিয়েছে মাত্র পণ্যবাজার ও স্বাস্থ্যসূচকে। পণ্য বাজারে বাংলাদেশের অবস্থান ৩৬তম।
সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশ চতুর্মুখী সমস্যায় আটকে গেছে। একদিকে অবকাঠামো তৈরি করতে হচ্ছে, অন্যদিকে দক্ষ মানবসম্পদ গঠনের কথাও চিন্তা করতে হচ্ছে। এছাড়া সুশাসনের অভাবও আছে। বড় ধরনের সংস্কার করা না হলে উন্নত দেশ বা উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়া কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৯ সালে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। এরপর যুক্তরাষ্ট্র, হংকং, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, জামার্নি, সুইডেন, যুক্তরাজ্য ও ডেনমার্কের অবস্থান। মূলত একটি দেশের ব্যবসা-বাণিজ্য পরিবেশ কতটা সহায়ক এবং প্রতিযোগিতায় সক্ষম, সেটা এই সূচক দিয়ে বোঝানো হয়।
দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে ভারতের অবস্থান শীর্ষে। ভারত ৬১.৪ স্কোর করে ৬৮ তম অবস্থানে, ৫৭.১ স্কোর করে শ্রীলংকা ৮৪ তম অবস্থানে, নেপাল ৫১.৬ স্কোর করে ১০৮ তম অবস্থানে এবং পাকিস্তান ৫১.৪ স্কোর করে ১১০ তম অবস্থানে রয়েছে। ২০০১ সালের পর থেকে এই সূচক প্রকাশ করে আসছে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম।
সিপিডি সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ বিজনেস এনভাইরনমেন্ট স্টাডি-২০১৯’ এর ওপর একটি সমীক্ষা প্রকাশ করে। সমীক্ষাটি উপস্থাপনকালে গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশকে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং বৈশ্বিক প্রতিযোগিতা সূচকে দেশে অবস্থানের উন্নতি করতে চারটি প্রধান চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, প্রথমে বাংলাদেশকে শাসন ও প্রতিষ্ঠান, অবকাঠামো, আর্থিক ব্যবস্থা এবং ব্যবসা পরিচালনার ওপর অধিক গুরুত্ব দিতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রযুক্তির অভাব রয়েছে, প্রয়োজনীয় নিয়ন্ত্রক কাঠামো ও দক্ষতার অনুপস্থিতি এবং ব্যবসায়িদের জন্য পরিষ্কার কোনো দিকনির্দেশনা না থাকায় উদ্বেগ বাড়ছে।
সিপিডি পরিচালক মোয়াজ্জেম দক্ষতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি সেবা, আর্থিক খাত এবং পাবলিক সেক্টরে ব্যাপক রেগুলেটরি সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
 


রিটেলেড নিউজ

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

Bank Bima Shilpa

সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী  ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী  কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ  সভা ... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত