বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৭ এএম
চেয়ারম্যান খলিলুর রহমানের সঠিক দিক নির্দেশনায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জালালুল আজিমের যোগ্য ব্যবস্থাপনায়
ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে প্রগতি লাইফ
বাংলাদেশের ব্যবসায়িক জগতের স্বনামধন্য খ্যাতিমান ব্যক্তিদের দ্বারা পরিচালিত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গ্রাহক সন্তুষ্টির দ্বারা ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে চলার অন্তরালে যিনি সঠিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি হলেন কোম্পানীর চেয়ারম্যান খলিলুর রহমান এবং তারই নেতৃত্বে নিরলসভাবে কোম্পানীকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিম। যিনি ফেলো অফ লাইফ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইউএসএ।
যার ফলশ্রুতিতে ২০১৮ সালে কোম্পানীর গ্রস প্রিমিয়াম হয়েছে ২৫৫ কোটি ৯৯লাখ টাকা যা ২০১৭ সালে ছিল ২৩১ কোটি ৯৬ লাখ টাকা। সেক্ষেত্রে ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে কোম্পানীর গ্রস প্রিমিয়াম ২৪ কোটি ০৩ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে কোম্পানীর প্রথম বর্ষ প্রিমিয়াম হয়েছে ৬৭ কোটি ৬১ লাখ টাকা যা ২০১৭ সালে ছিল ৬৪ কোটি ৯৯ লাখ টাকা ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে কোম্পানীর ১ম বর্ষ প্রিমিয়াম বৃদ্ধি পেয়েছে ২ কোটি ৬২ লাখ টাকা। ২০১৮ সালে কোম্পানীর নবায়ন প্রিমিয়াম হয়েছে ১০২ কোটি ৪৯ লাখ টাকা এই নবায়ন প্রিমিয়াম ২০১৭ সালে ছিল ৮২ কোটি ৩৯ লাখ টাকা সেক্ষেত্রে ২০১৮ সালে নবায়ন প্রিমিয়াম বৃদ্ধি পেয়েছে ২০ কোটি ১০ লাখ টাকা। ২০১৮ সালে কোম্পানীর লাইফ ফান্ড বৃদ্ধি পেয়ে ৫৫৪ কোটি ৯৪ লাখ টাকা হয়েছে যা ২০১৭ সালে ছিল ৫২১ কোটি ৬৫ লাখ টাকা, ২০১৮ সালে কোম্পানীর লাইফ ফান্ড বৃদ্ধি পেয়েছে ৩৩ কোটি ২৯ লাখ টাকা। কোম্পানীর ২০১৮ সালে মোট সম্পদ বৃদ্ধি পেয়ে ৫৭৬ কোটি ২৫ লাখ টাকা হয়েছে যা ২০১৭ সালে ছিল ৫৪১ কোটি ৬৯ লাখ টাকা, ২০১৮ সালে মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে ৩৪ কোটি ৫৬ লাখ টাকা। ২০১৮ সালে কোম্পানীর ফিক্রাট ডিপোজিট হয়েছে ১৯৬ কোটি ১৯ লাখ টাকা যা ২০১৭ সালে ছিল ১৬৬ কোটি ৪৭ লাখ টাকা, ২০১৮ সালে কোম্পানীর এফডিআর বৃদ্ধি পেয়েছে ২৯ কোটি ৭২ লাখ টাকা। আলোচ্য বছর পর্যন্ত কোম্পানী গ্রাহকের বীমা দাবী পরিশোধ করেছে ১৬৬ কোটি ৩৩ লাখ টাকা যা ২০১৭ সালে ছিল ১৩২ কোটি ১৭ লাখ টাকা।
২০১৮ সালে শেয়ারহোল্ডারদের জন্য এ্যাকচুয়ারীর সুপারিশ অনুযায়ী কোম্পানীর পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক মোট ৩০ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে যাহা ১৯তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারের সম্মতিক্রমে অনুমোদিত হয়। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির পূর্বাভাসে রয়েছে সারা দেশব্যাপী পলিসি বিক্রয় ব্যবস্থা সম্প্রসারণ, সফলভাবে পাইলটকৃত বিকল্প বিতরণ ব্যবস্থার বাণিজ্যকরন, গ্রাহক সেবার উপর গুরুত্ব প্রদান, ব্যবস্থাপনা ব্যয় আইনগত সীমার মধ্যে রাখার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহন, বিনিয়োগ আয় বৃদ্ধি, বিচক্ষনতার সহিত ব্যবসা পরিচালনা, মূল ব্যবসার প্রবৃদ্ধি ও লাভজনককরন।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাফল্যের নেপথ্যে যাদের নাম উল্ল্যেখ না করলেই না তারা হলেন কোম্পানীর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক জনাব খলিলুর রহমান, জনাব আলতাফ হোসেন, জনাব আব্দুল আউয়াল মিন্টু এবং পরিচালনা পর্ষদের সদস্যসহ আরও অনেকে।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত