শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১১ এএম
বগুড়ায় ময়লার ভাগাড়ে পাওয়া এক ট্রাক কুচি কুচি ছেঁড়া টাকা নিয়ে জনমনে নানা বিভ্রান্তি ও প্রশ্ন উঠেছে। এটি দূর করতে এবার ব্যাখ্যা দিল কেন্দ্রীয় ব্যাংক। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ব্যাখ্যা দিয়েছে।
বাতিলকৃত নোটের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা (শ্রেডেড ও পাঞ্চড) আবর্জনা হিসেবে স্থানীয় সিটি কর্পোরেশন/পৌরসভার মাধ্যমে অপসারণ নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তিতে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, পরিবেশ দূষণ রোধকল্পে বাংলাদেশ ব্যাংক বাতিল নোট পুড়িয়ে ধ্বংসকরণের কাজ সীমিত করে তা বিনষ্টকরণে শ্রেডেড পদ্ধতি (ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করা) অনুসরণ করছে।
বাতিলকৃত নোটের শ্রেডেড ও পাঞ্চডকৃত ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা আবর্জনা হিসেবে স্থানীয় সিটি কর্পোরেশন/পৌরসভার মাধ্যমে অপসারণের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত হয়। যা গত ৩০ মে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বসাধারণকে জানাতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে অনুরোধ জানানো হয়েছিল।
ওই সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক থেকে বাতিলকৃত নোটের ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেডেড টুকরা সিটি কর্পোরেশন/পৌরসভার ময়লা ফেলার জন্য নির্ধারিত স্থানে তাদের (সিটি কর্পোরেশন/পৌরসভার) নিজস্ব ব্যবস্থাপনায় ফেলার কথা।
কিন্তু গত ২৪ সেপ্টেম্বর বগুড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী কর্তৃক বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের বাতিলকৃত নোটের ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেডেড টুকরা পৌরসভার আবর্জনা ফেলার নির্ধারিত স্থানে না ফেলে অন্যত্র ফেলা হয়। যা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
এতে করে জনমনে বিভ্রান্তির সৃষ্টির পাশাপাশি নানারূপ প্রশ্ন উঠেছে। এ প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, টেলিভিশন চ্যানেলে প্রদর্শিত ও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত শ্রেডেড নোটের টুকরাসমূহ বাতিলকৃত নোটের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা। এ সকল ক্ষুদ্র শ্রেডেড টুকরার কোনোরূপ ব্যবহারিক কিংবা বিনিময়মূল্য নেই বিধায় এ নিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
বিবিএস নিউজ ডেস্ক: এবি ব্যাংক পিএলসি.-এর পাগলা শাখা সম্প্রতি সম্পূর্ণ নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয়ে... বিস্তারিত
সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিলà... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত