বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৮ এএম
তিন মাসের মধ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে সব বিমা কোম্পানি কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন। এরই মধ্যে ৭/৮টি কোম্পানি পুঁজিবাজারে আসতে আবেদন করেছে বলে জানান তিনি।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে বিআইএ-এর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শেখ কবির হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিআইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. রুবানা হামিদ, ভাইস প্রেডিডেন্ট মনিরুল হক, কার্যনিবার্হী সদস্য মোজাফফর হোসেন পল্টু, পি কে রায় ও আদিবা রহমান।
শেখ কবির হোসেন বলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তিন মাসের মধ্যে সব বিমা কোম্পানিকে পুঁজিবাজারের আসার নির্দেশনা দিয়েছেন। তা না হলে এসব বিমা কোম্পানির লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছেন তিনি।
অর্থমন্ত্রীর নির্দেশ অনুসারেই আমরা লাইফ-নন লাইফ সব বিমা কোম্পানিকে পুঁজিবাজারে আনার জন্য কাজ করছি। এরই মধ্যে ৭/৮টি কোম্পানি আবেদন করেছে। বাকিগুলো ৩ মাসের মধ্যে আবেদন করবে, যোগ করেন বিআইএ’র সভাপতি।
এক প্রশ্নের জবাবে পি কে রায় বলেন, বিমা খাতে আস্থা সঙ্কট রয়েছে। আমরা ইমজে সঙ্কট দূর করতে কাজ করছি। আগের তুলনায় বেশি করে ক্লেইম দিচ্ছি। নতুন নতুন পণ্য আনার চেষ্টা করছি। আশা করছি এ খাত সরকারের প্রয়োজনীয় সহায়তা পেলে ঘুরে দাঁড়াবে।
তিনি বলেন, বর্তমানে বিমা খাত ইমেজ সঙ্কটে রয়েছে। আধুনিক ও যুগোপযোগী পণ্যের অভাবও রয়েছে। এসব কারণে জিডিপিতে বিমার অংশগ্রহণ মাত্র দশমিক ৫০ শংতাশ। যেখানে পার্শ্ববর্তী দেশ ভারতের অবদান ১২ শতাংশ এবং পাকিস্তানের ৭ শতাংশ। এ ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি।
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত