বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬ এএম
গ্রামীণফোনের সঙ্গে সরকারের ভুল বোঝাবুঝি নিরসন হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, আমরা আদালতের বাইরে গ্রামীণফোনের সঙ্গে আমাদের দীর্ঘদিনের যে ভুল বোঝাবুঝি ছিল সেটা নিরসনের চেষ্টা করছি। এ বিষয়ে শীঘ্রই ভাল একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আলোচনার অগ্রগতির বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, দেখুন এটা যখন আমরা শেষ করে ফেলব তখন আপনাদের আমরা অবহিত করব। এই মুহূর্তে গ্রামীণফোনের সঙ্গে কী আলোচনা হয়েছে সেটা এখন আমাদের নিজস্ব সম্পত্তি। এটা এখন আপনাদের দেব না। এই তথ্য আপনাদেরকে দিলে আপনারাও কাজে লাগাতে পারবেন না।
অর্থমন্ত্রী বলেন, তাদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলেছে। তারাও এগিয়ে এসেছে, আমরাও এগিয়ে এসেছি। আমরা মোটামুটিভাবে কোনো এক জায়গায় সিদ্ধান্তে পৌঁছাব।
দেশের মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের কাছে সরকারের জাতীয় রাজস্ব বোর্ড ও বিটিআরসির প্রায় ১২০০ কোটি টাকা পাওনা ছিল। বিষয়টি কোনোভাবেই নিজেদের মধ্যে সমাধান না হলে গত মাসে এ সংক্রান্ত দেশের উচ্চ আদালতে একটি মামলা করে গ্রামীণফোন কর্তৃপক্ষ। এরপরই বিষয়টি মীমাংসার জন্য উদ্যোগ নেয় সরকার।
এই উদ্যোগ নেওয়ার পর এ পর্যন্ত একাধিকবার যৌথ সভায় আলোচনা করেছে সরকার ও গ্রামীণফোন কর্তৃপক্ষ।
সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সর... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: আজ ১১ জানুয়ারী ২০২১ সদ্য নির্বাচিত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সস্পাদককে ফুল... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে ... বিস্তারিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্ত রক্ষা, মাদক, চোরাচালান সর্বোপরি দেশের সার্বভৌমত্ব র... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগা... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত
-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত