ডিবিএইচ ফার্স্ট ফান্ডকে বে-মেয়াদিতে রুপান্তরের জন্য কমিশনে চিঠি 

Samsuddin Chowdhury    ০৯:৩৯ এএম, ২০১৯-০৯-২৬    1001


ডিবিএইচ ফার্স্ট ফান্ডকে বে-মেয়াদিতে রুপান্তরের জন্য কমিশনে চিঠি 

 

ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডকে বে-মেয়াদিতে রুপান্তরের জন্য করণীয় দিক নির্দেশনা চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়েছে ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ট্রাস্টি সদস্য আহমেদ সাইফুদ্দিন চৌধুরী সাক্ষরিত ওই চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এর বিধি ২৪ (১০) (খ) অনুযায়ি, ডিবিএইচ ফার্স্ট ফান্ডের বিভিন্ন বিনিয়োগকারীরা ট্রাস্টিকে মিটিংয়ের জন্য আহ্বান করেছেন। তারা ফান্ডটিকে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এর বিধি ৫০ (গ) অনুযায়ি, বে-মেয়াদিতে রুপান্তরের বিষয়টি আলোচনার জন্য ওই মিটিং আহ্বান করতে বলেছেন।

ফান্ডটিকে বে-মেয়োদিতে রুপান্তরের আলোচনার জন্য ৭৮.৪২ শতাংশ ইউনিটধারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ট্রাস্টিকে আহ্বান করেছেন। এই ইউনিটধারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ব্র্যাক, ব্র্যাক ব্যাংক, পূবালি ব্যাংক সিকিউরিটিজ, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, আইডিএলসি ইনভেষ্টমেন্টস, সাউথইষ্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজম্যান্ট, আইডিএলসি অ্যাসেট ম্যানেজম্যান্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এজ অ্যাসেট ম্যানেজম্যান্ট ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস অ্যাসেট ম্যানেজম্যান্ট। তবে বে-মেয়াদিতে রুপান্তরের জন্য সভায় উপস্থিত ইউনিটধারীদের তিন-চতুর্থাংশের প্রস্তাব লাগবে।

বে-মেয়াদিতে রুপান্তরের মাধ্যমে ফান্ডটি থেকে ইউনিটধারীদের বিনিয়োগ উঠিয়ে নেওয়ার সুযোগ তৈরী হবে। সেক্ষেত্রে ফান্ড ম্যানেজারকে ইউনিটের পরিবর্তে সম্পদ মূল্য ফিরিয়ে দিতে হবে। তবে ফান্ড ম্যানেজার চাইলে ওই ইউনিট আগ্রহীদের মধ্যে বিক্রিও করতে পারবেন। অন্যথায় ফান্ডের আকার ছোট হয়ে আসবে। ফলে অ্যাসেট ম্যানেজারের ফান্ডটি থেকে ফি বাবদ আয় কমে আসবে।

এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজম্যান্টের পরিচালিত ডিবিএইচ ফান্ড মিউচ্যুয়াল ফান্ডের পরিশোধিত মূলধনের আকার ১২০ কোটি টাকা। যে ফান্ডটির ১০ টাকার প্রতিটি ইউনিটে ৯.৯৪ টাকার সম্পদ রয়েছে। আর ইউনিটটির বাজার দর রয়েছে ৮.৫০ টাকা।


রিটেলেড নিউজ

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

Bank Bima Shilpa

সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সর... বিস্তারিত

জাতীয় প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদককে দৈনিক নিরপেক্ষ সংবাদ ও ব্যাংক বীমা শিল্প পত্রিকার শুভেচ্ছা

জাতীয় প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদককে দৈনিক নিরপেক্ষ সংবাদ ও ব্যাংক বীমা শিল্প পত্রিকার শুভেচ্ছা

Bank Bima Shilpa

  নিজস্ব প্রতিবেদক: আজ ১১ জানুয়ারী ২০২১ সদ্য নির্বাচিত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সস্পাদককে ফুল... বিস্তারিত

 বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

Bank Bima Shilpa

  নিজস্ব প্রতিবেদক     প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে ... বিস্তারিত

সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী  

সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী  

Bank Bima Shilpa

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্ত রক্ষা, মাদক, চোরাচালান সর্বোপরি দেশের সার্বভৌমত্ব র... বিস্তারিত

২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন, ৭ দিন পড়েছে শুক্র-শনিতে

২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন, ৭ দিন পড়েছে শুক্র-শনিতে

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক     ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগা... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত