অনিয়মের বৈধতা দেওয়া হয় বার্ষিক সাধারণ সভায়

A. B. Howlader    ০৭:৫৮ পিএম, ২০১৯-০৯-১৯    1294


অনিয়মের বৈধতা দেওয়া হয় বার্ষিক সাধারণ সভায়

ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানী ২০১৭ সালে যার এফডিআর ছিল ২৭৮ কোটি ৭০ লাখ টাকা ২০১৮ সালে তা হয়েছে ২০৪ কোটি ৫১ লাখ টাকা অর্থাৎ ২০১৮ সালে ৭৪ কোটি ১৯ লাখ টাকা উত্তোলন করা হয়েছে এফডিআর থেকে যার কোন বিবরন বার্ষিক প্রতিবেদনে সুনির্দ্দিষ্টভাবে উল্ল্যেখ করা হয়নি। ২০১৮ সালে ইপিএস হয়েছে ৮ টাকা ২৭ পয়সা যা ২০১৭ সালে ছিল ৭ টাকা ২৫ পয়সা।

২০১৮ সালে কর পরবর্তী মূনাফা দেখানো হয়েছে ১০৩ কোটি ৫০ লাখ টাকা যা ২০১৭ সালে ছিল ৯০ কোটি ৭৭ লাখ টাকা। ২০১৮ সালে প্রতিষ্ঠানটির কর পরবর্তী মূনাফা হয়েছে ১২ কোটি ৭৩ লাখ টাকা। প্রশ্ন এখানেই কোম্পানীর মূনাফা বৃদ্ধি পেয়েছে, ইপিএস বৃদ্ধি পেয়েছে অথচ লভ্যাংশ ২০১৭ সালের তুলনায় ১০ শতাংশ কম দেওয়া হয়েছে। আবার এফডিআর থেকেও টাকা উত্তোলন করা হয়েছে। একটি ব্যাংক যার শ্রেনীকৃত লোন ২০১৮ সালে ৩৩১৬ কোটি ৯৪ লাখ টাকা যার ব্যাড/ লস দেখানো হয়েছে ২৬১৮ কোটি ২৫ লাখ টাকা। ব্যাংকটির সব দিক থেকেই ব্যবসার সূচক ভাল বলে উল্ল্যেখ করা  হয়।

কিন্তু সাধারন বিনিয়োগকারীর প্রশ্ন এখানেই লভ্যাংশ ৩ বছর আগেও যা তাই রয়ে গেছে (১০ শতাংশ)। নন লাইফ বীমা কোম্পানী ২০১৮ সালে কর পরবর্তী মূনাফা দেখানো হয়েছে ৭ কোটি ৪৮ লাখ টাকা যা ২০১৭ সালে ছিল ৬ কোটি ১১ লাখ টাকা অর্থাৎ ২০১৮ সালে কর পরবর্তী মূনাফা দেখানো হয়েছে ১ কোটি ৩৭ লাখ টাকা এই প্রতিষ্ঠান ২০১৮ সালে ব্যবস্থাপনা ব্যয় দেখিয়েছে ১৩ কোটি ১৯ লাখ টাকা যা ২০১৭ সালে ছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা ২০১৮ সালে প্রতিষ্ঠানটি ব্যয় দেখিয়েছে ৩ কোটি ৫৩ লাখ টাকা বেশি।

প্রশ্ন এখানেই ২০১৮ সালে কর পরবর্তী মূনাফা হয়েছে ১ কোটি ৩৭ লাখ টাকা কিন্তু ব্যয় করল ৩ কোটি ৫৩ লাখ টাকা। এই বাড়তি ব্যয়ের টাকাটা কোন খাত থেকে উত্তোলন করা হয়েছে তার কোন সঠিক তথ্য বার্ষিক প্রতিবেদনে নেই। আর এমনই চিত্র পরিলক্ষিত হয় অধিকাংশ কোম্পানীর বার্ষিক প্রতিবেদনে।

বার্ষিক প্রতিবেদনের হিসাব বিবরনীতে নানান অসংগতি থাকা সত্বেও শেয়ারহোল্ডারের কাছে কোন জবাবদিহী করতে হয় না প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের। সব কিছুই খুব সহজে পাশ হয়ে যায় বার্ষিক সাধারণ সভায় যা প্রস্তাব ও সমর্থন করার শেয়ার হোল্ডারের অভাব হয় না। অথচ প্রায় ৩৩ লক্ষ বিনিয়োগকারীর ভাগ্য নির্ধারীত হয় এই বার্ষিক সাধারন সভায় যেখানে প্রতিষ্ঠানগুলোর আয় ব্যয়ের হিসাব নিকাশ নিয়ে কোন জোরালো জবাবদিহীতা হচ্ছে না।

কেউ হিসাব চাইতে গেলে পাতানো এজিএম-এ সাজানো শেয়ার হোল্ডার দিয়ে হেনস্তা হতে হয়। যদিও কোন এজিএম-এ ২/৪ জন দিয়ে কথা বলার সুযোগ দেওয়া হয় তাও তাদেরকে ২/১ মিনিট  সময় বেধে দেওয়া হয়। সে ২/১ মিনিট  সময়ে পুরো ১ বছরের আয় ব্যয় নিয়ে কথা বলার সুযোগ থাকে না।

অভিযোগ আছে একদিনে ১০/১২ টি এজিএম একই সময়ে ৫/৬ মিনিটের মধ্যে সম্পন্ন করা হয় যাতে হিসাব নিকাশ নিয়ে কেউ কথা বলতে না পারে। বছরের পর বছর লভ্যাংশ না দিয়েও মুহূর্তের মধ্যে কোন আলোচনা ছাড়াই এজিএম সম্পন্ন করে ফুলেল শুভেচ্ছা পেয়ে যান পরিচালনা পর্ষদ।   আর এ সবই হচ্ছে নিয়ন্ত্রন সংস্থার পর্যবেক্ষন এর আওতায় থেকেই । বার্ষিক সাধারণ সভায় যা হচ্ছে তা সবই প্রকাশ্যে হচ্ছে।  

সাধারণ শেয়ার হোল্ডাররা মনে করে নিয়ন্ত্রণ সংস্থার সাথে আতাঁত করেই  প্রতিষ্ঠানগুলো নানাবিধ অনিয়ম করেও পার পেয়ে যাচ্ছে। প্রায়শই শোনা যাচ্ছে নিয়ন্ত্রন সংস্থাগুলোর লোকবল সংকটের কারনে তারা সঠিক তদারকি করতে পারছেনা। তবে তার পাশাপাশি এটাও ভাবতে হবে যারা আছে তাদের ভিতরে স্বচ্ছতা কতটুকু আছে তাও দেখতে হবে।  একদিকে শেয়ার মার্কেটের ধারাবাহিক পতন অন্যদিকে প্রতিষ্ঠানগুলো লভ্যাংশে লুকোচুরির আশ্রয় নেয়াতে দিশেহারা ৩৩ লাখ বিনিয়োগকারী।

আমাদের দেশে অধিকাংশ প্রতিষ্ঠানগুলোতে চলছে সরকারকে কর ফাকি দেওয়ার নানান ফন্দিফিকির,  দেখা যায় ইনকামট্যাক্রা প্রভিশনে যা আসে তা সরকারকে অ্যাডভান্স ইনকামট্যাক্রো পরিশোধ করা হচ্ছেনা । একদিকে ইনকামট্যাক্রা না দিয়ে  প্রতিষ্ঠানের দায় বাড়ানো হচ্ছে অন্যদিকে সরকারকে ট্যাক্রা না দিয়ে ফাকি দেয়া হচ্ছে। অথচ প্রতিষ্ঠানগুলো সরকারকে ইনকামট্যাক্রা ঠিকমতো পরিশোধ করলে যত বড় বাজেটই হোকনা কেন বাস্তবায়ন সম্ভব হত।  

এদিকে ঋন খেলাপির তালিকা সংসদেও প্রকাশ করা হচ্ছে অথচ ব্যাংকগুলো তা আদায় না করে দিন দিন ঋন খেলাপী বৃদ্ধি করছে। আর এতে মনে হচ্ছে ঋন খেলাপীরাই সবচেয়ে শক্তিশালী। বিশেষজ্ঞদের মতে প্রতিটি সেক্টরেই নিয়ন্ত্রন সংস্থার সঠিক নিয়ন্ত্রন, সচ্ছতা, জবাবদিহীতা, থাকা উচিৎ । 
 


রিটেলেড নিউজ

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

 জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন  মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈà¦... বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন

Bank Bima Shilpa

স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট প্রাইম লাইফের আকুল আবেদন ... বিস্তারিত

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

Bank Bima Shilpa

সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সরà§... বিস্তারিত

সর্বশেষ

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance

Bank Bima Shilpa

PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

সেপ্টেম্বরে মোট দুর্ঘটনা ৪৪২, নিহত ৪২৩ আহত ৬৭৪ দুর্গাপুজায় নিরাপদ যাত্রার প্রত্যাশা জেওএসপি'র

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ময়নমসিংহ অঞ্চলে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত