তিনগুণ বেশি উৎপাদন ক্ষমতার বঙ্গজ লিমিটেড

Staff Reporter    ০৩:২১ পিএম, ২০১৯-০৯-১৯    4088


তিনগুণ বেশি উৎপাদন ক্ষমতার বঙ্গজ লিমিটেড

পূর্ব পরিকল্পনা অনুযায়ী বর্তমান উৎপাদন ক্ষমতার চেয়ে তিনগুণ বেশি উৎপাদন ক্ষমতা নিয়ে নতুন প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের বঙ্গজ লিমিটেড। শিগগিরই এই এক্সপানশন প্রজেক্ট উদ্বোধনের মাধ্যমে বঙ্গজের নতুন বিভিন্ন ধরণের বিস্কুট আইটেম স্থানীয় বাজারে ছাড়ার পাশাপাশি দেশের বাইরে রপ্তানি করা হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০১২-১৩ এবং ২০১৩-১৪ অর্থবছরের কোম্পানির বার্ষিক প্রতিবেদনে দেওয়া তথ্যানুযায়ী, প্রবৃদ্ধির ধারাকে আরও অব্যাহতভাবে এগিয়ে নেওয়ার জন্য অত্যাধুনিক প্রযুক্তির বিস্কুট তৈরির যন্ত্রপাতি সম্বলিত একটি প্রকল্প গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা এলাকায় বাস্তবায়নের কাজ শুরু করা হয়। সেই প্রকল্প বাস্তবায়নের অর্থ কোম্পানির রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা হবে বলে পরিকল্পনায় জানানো হয়। কিন্তু রাইট শেয়ার ঘোষণা দেওয়ার পর তা বাতিল হয়ে যাওয়ায় বঙ্গজের নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের ভূমির পরিমাণ ১১০.৯৭ ডেসিমেল অর্থাৎ ১.১০৯৭ একর। এই এক্সপানশন প্রজেক্টে ইতালির বিশ্ববিখ্যাত নতুন প্রজম্নের লেজার এসআরআই মেশিনের মাধ্যমে হার্ড এবং সফট বিস্কুট উৎপাদন করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৮ জুলাই নতুন ফ্যাক্টরী স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ করা হয় যা নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ এবং শেয়ারহোল্ডারদের জানানোর পাশাপাশি পত্রিকায় মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জানা যায়,বর্তমানে চুয়াডাঙ্গায় বঙ্গজের ফ্যাক্টরীতে প্রতিদিন ৮ টন সফট বিস্কুট উৎপাদন করা হয়। নতুন এই প্রজেক্টে প্রতিদিন ২৪ টন বিস্কুট উৎপাদন করা যাবে যা বিদ্যমান উৎপাদন ক্ষমতার তিনগুণ। এই প্রজেক্টে বঙ্গজ গ্রান্ড চয়েজ, লেক্সাস, বিসকফ, গ্রীণ চিলি নামে বিস্কুট উৎপাদন করে বাজারে ছাড়া হবে। ইতিমধ্যে এসব বিস্কুট বাজারে ট্রায়াল ভার্সনে বিপনন করা হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গজের সেলস এবং মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার নুরুল আমিন।

তিনি জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বঙ্গজ লিমিটেডের নতুন এক্সপানশন প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে। ইতিমধ্যে বাজারে বঙ্গজের ব্রান্ডে নতুন প্রজেক্টের উৎপাদিত বিস্কুট পরীক্ষামূলকভাবে বিক্রি করা হচ্ছে। বর্তমানে চুয়াডাঙ্গায় কোম্পা‌নির যে প্রজেক্ট রয়েছে তার চেয়ে এই প্রজেক্ট অনেক বড়। চুয়াডাঙ্গায় বঙ্গজের যে প্রজেক্ট রয়েছে এটি অটো এবং ম্যানুয়াল উভয় মিশ্রণে বিস্কুট উৎপাদিত হয়। কিন্তু নতুন এই প্রজেক্টটি সম্পূর্ণ অত্যাধুনিক মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিস্কুট তৈরি হয়। বঙ্গজ বিস্কুটের যে মার্কেট ডিমান্ড সেটি পূরণ করা যাচ্ছে না। এ কারণে কোম্পা‌নির আরো নতুন লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও বিস্কুট রপ্তানির চিন্তা করা হচ্ছে বলে জানান নুরুল আমিন।


রিটেলেড নিউজ

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  এশিয়া প্যাসিফিক জেনারেল ইন... বিস্তারিত

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

জাফর আহমেদ বিএপিএলসি‘র সদস্য নির্বাচিত হওয়ায় পিপলস্ ইন্স্যুরেন্স পরিবারের শুভেচ্ছা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: সম্প্রতি পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি এর চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী বাংলাদ... বিস্তারিত

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

তারেক রহমান এর সঙ্গে পপুলার লাইফের চেয়ারম্যান জহিরুল ইসলাম’র সাক্ষাৎ

Bank Bima Shilpa

সংবাদ বিজ্ঞপ্তি: গুলশানে বিএনপি’র চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ার... বিস্তারিত

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল লাইফ পিএলসি’র ৪০তম এজিএমএ ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ বীমা খাতের কোম্পানী  ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স... বিস্তারিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ননলাইফ বীমা কোম্পানী  কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি&... বিস্তারিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

ডেসকো পরিচালনা পর্ষদের ৫০০ তম পর্ষদ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক:ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)'র ৫০০তম পরিচালনা পর্ষদ  সভা ... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত