মুন্নু সিরামিক ও মুন্নু জুট পরিদর্শন করবে ডিএসই

Bank Bima Shilpa    ০২:০৯ পিএম, ২০১৯-০৯-১৯    1245


মুন্নু সিরামিক ও মুন্নু জুট পরিদর্শন করবে ডিএসই

 

আগামি ১৪ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে মুন্নু জুট স্টাফলার্স ও মুন্নু সিরামিকসের শেয়ার কারসাজি সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৯৭তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসই কর্তৃপক্ষ মুন্নু জুট স্টাফলার্স ও মুন্নু সিরামিকসের শেয়ার কারসাজির বিষয়ে ডিএসই লিস্টিং রেগুলেশনস, ২০১৫ এর ৫৪ (১) অনুযায়ি পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করবে। যা আগামি ১৪ কার্যদিবসের মধ্যে দেওয়ার জন্য সময় বেধেঁ দিয়েছে কমিশন।

এরআগে গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিএসইসির ৬৯৬তম কমিশন সভায় মুন্নু সিরামিকসকে পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন করার নির্দেশ দেয়। এবং মুন্নু সিরামিকস এর শেয়ার লেনদেন ও আর্থিক প্রতিবেদনে অনিয়ম এবং কর্পোরেট ডিক্লারেশনের মাধ্যমে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক শেয়ার বিক্রি সংক্রান্ত বিষয়ে কমিশনের তদন্ত প্রতিবেদন ও ডিএসই কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় মুন্নু সিরামিকস, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এনফোর্সমেন্ট বিভাগে প্রেরণ করা হয়। এবং মুন্নু সিরামিকস এর শেয়ার পাবলিক মার্কেট থেকে পরবর্তী কার্যদিবস থেকে স্পট মার্কেটে লেনদেন স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

১২ সেপ্টেম্বরের ওই কমিশন সভায় মুন্নু জুট ও মুন্নু সিরামিকসের তদন্ত প্রতিবেদন অনুযায়ি আইনগত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক মুন্নু সিরামিকস ও মুন্নু জুটের ধারনকৃত শেয়ারসমূহ ফ্রিজ থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওই ২ কোম্পানির ধারনকৃত শেয়ার ক্রয়-বিক্রয়, হস্তান্তর, বন্ধকসহকোনধরনের লেনদেন করতে পারবে না।


রিটেলেড নিউজ

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের নতুন কমিটি আত্নপ্রকাশ : লক্ষ্য নিরাপদ গণপরিবহন

Bank Bima Shilpa

সোহান তালুকদার, নিজস্ব প্রতিবেদক : সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যাত্... বিস্তারিত

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে সবার দান চাইলেন প্রধান উপদেষ্টা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// জুলাই মাসে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতের পরিবারের পাশে দাঁড়াতে ও আহতদের সর... বিস্তারিত

জাতীয় প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদককে দৈনিক নিরপেক্ষ সংবাদ ও ব্যাংক বীমা শিল্প পত্রিকার শুভেচ্ছা

জাতীয় প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদককে দৈনিক নিরপেক্ষ সংবাদ ও ব্যাংক বীমা শিল্প পত্রিকার শুভেচ্ছা

Bank Bima Shilpa

  নিজস্ব প্রতিবেদক: আজ ১১ জানুয়ারী ২০২১ সদ্য নির্বাচিত জাতীয় প্রেসক্লাবের সাধারণ সস্পাদককে ফুল... বিস্তারিত

 বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

Bank Bima Shilpa

  নিজস্ব প্রতিবেদক     প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে ... বিস্তারিত

সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী  

সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: প্রধানমন্ত্রী  

Bank Bima Shilpa

  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমান্ত রক্ষা, মাদক, চোরাচালান সর্বোপরি দেশের সার্বভৌমত্ব র... বিস্তারিত

২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন, ৭ দিন পড়েছে শুক্র-শনিতে

২০২১ সালে সরকারি ছুটি ২২ দিন, ৭ দিন পড়েছে শুক্র-শনিতে

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক     ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগা... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত