ধসে রূপ নিচ্ছে ডিএসই সূচক

Bank Bima Shilpa    ০১:৫৮ পিএম, ২০১৯-০৯-১৯    1292


ধসে রূপ নিচ্ছে ডিএসই সূচক

লাগাতার পতনে ক্রমেই অস্থির হয়ে উঠছে পুঁজিবাজার। মাসের পর মাস চলছে এ পতন। মাঝেমধ্যে সূচকের অবস্থা কিছুটা উত্থানের দিকে গেলেও তা স্থায়ী হচ্ছে না। ছোট ছোট পতনের পাশাপাশি মাঝেমধ্যে বড় ধরনের পতন দেখা যাচ্ছে। এতে দিশাহারা হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। গতকাল ডিএসইর প্রধান সূচকের পতন হয় ৪১ পয়েন্ট। এর জের ধরে প্রায় পৌনে তিন বছরের (৩৩ মাস) আগের অবস্থানে ফিরে গেছে। এর আগে ২০১৬ সালের ১২ ডিসেম্বর ডিএসইর সূচকের অবস্থান ছিল চার হাজার ৮৬৯ পয়েন্টে।

গতকালের বাজার চিত্রে দেখা যায় কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও কয়েক মিনিটের মধ্যে এর পতন শুরু হয়। এতে শঙ্কিত হয়ে কম দরে শেয়ার বিক্রি করতে শুরু করেন বিনিয়োগকারীরা। ফলে ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যা বেড়ে যায়। যে কারণে লেনদেনের শেষ পর্যন্ত সূচকের পতন অব্যাহত থাকে।

দিন শেষে ৪০ দশমিক ৯৭ পয়েন্ট কমে সূচক স্থির হয় চার হাজার ৮৮৮ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৫৩ প্রতিষ্ঠান ও ফান্ডের মধ্যে মাত্র ৯৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বৃদ্ধি পেতে দেখা যায়। অথচ দাম কমেছে ২১৪টির। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমে যাওয়ার কারণে আশঙ্কাজনকহারে কমে যায় বাজার মূলধন। গতকাল একদিনেই ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানি ও ফান্ডের বাজার মূলধন কমেছে প্রায় দুই হাজার ৫৮৩ কোটি টাকা।

এর আগের দিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বরও সূচক ৩০ দশমিক ৭৫ পয়েন্ট কমে যায়। সেদিন সূচক স্থির হয়েছিল চার হাজার ৯২৯ পয়েন্টে। এদিকে গতকাল লেনদেন ৪০০ কোটির ঘরে নিচে নেমে গেছে। দিন শেষে ডিএসইতে মোট ৩৭১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়।

পতন অব্যাহত থাকায় পুঁজি রক্ষা নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। তাদের অভিমত পুঁজিবাজারে এখন যে পরিস্থিতি বিরাজ করছে এ পরিস্থিতিতে কোনোভাবেই পতন কাম্য নয়। কারণ এখন বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর তলানিতে রয়েছে। তাদের অভিমত এ বাজার নিয়ে আসলে একটি চক্র খেলা করছে। কিন্তু কোনোভাবেই তাদের শনাক্ত করা যাচ্ছে না। এ জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বিনিয়োগকারীদের অভিযোগ পুঁজিবাজারে আবারও রাঘববোয়ালদের উপস্থিতি সরব হয়েছে। যারা ২০১০ সালে বাজার থেকে নিজেদের ফায়দা হাসিল করেছিলেন তারা আবারও সক্রিয় হয়ে ওঠেছেন। তারাই কৃত্রিমভাবে বাজারের গতিবিধি পরিবর্তন করছেন। যে কারণে পুঁজিবাজারের করুণ পরিস্থিতি তৈরি হয়েছে।

যদিও গত সোমবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ঘোষণা দিয়েছেন পুঁজিবাজার নিয়ে কারসাজি করলে জড়িতদের শাস্তি দেওয়া হবে। এর পরও টানা দু’দিন সূচক নিম্নমুখী প্রবণতায় রয়ে গেছে।

এ প্রসঙ্গে লুৎফর রহমান নামে একজন বিনিয়োগকারী বলেন, পুঁজিবাজারে এখন যে পরিস্থিতি চলছে এ পরিস্থিতিতে এটাকে আর পতন বলা যায় না। এটা আসলে ধসের দিকে রূপ নিচ্ছে। তিনি বলেন, আমরা এখন খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছি। দিন যত যাচ্ছে ততই আমাদের অবস্থা আরও খারাপ হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আমাদের সর্বস্বান্ত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।

সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত এক শতাংশের কম সূচক কমলে সেটাকে পতন বলা যায় না। তবে বিশেষ কারণ ছাড়া এক কার্যদিবসে এক শতাংশের বেশি সূচকের কমলে তাকে পতন বলে অ্যাখায়িত করা হয়। গতকাল ডিএসইর প্রধান সূচকের পতন হয়েছে দেড় শতাংশের বেশি। সেই হিসাবে এটাকে পতন বলা যায়।

এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বিশেষ কোনো কারণ ছাড়া যদি স্টক এক্সচেঞ্জের সূচক এক শতাংশের বেশি কমে যায় তাহলে সেটা ভাবার বিষয়। আমার মনে হয় পুঁজিবাজারে এখন যে পতন হচ্ছে তার জন্য বিনিয়োগকারীদের মনোগত কারণ রয়েছে। তারা শঙ্কিত হয়ে কম দরে শেয়ার বিক্রি করে দিচ্ছে। যে কারণে পতন আরও গতি পাচ্ছে।

একই বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন। কেন এ পতন হচ্ছে তা বলা মুশকিল। তবে এ কথা ঠিক যে বিনিয়োগকারীদের আস্থার ঘাটতি রয়েছে। তারা অন্যের কথা ভয় পেয়ে হাতে থাকা শেয়ার কম দরে ছেড়ে দিচ্ছেন যে কারণে পতন আরও ঘণীভূত হচ্ছে। সূত্র: শেয়ার বিজ।


রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী সিকিউরিটিজের ব্রোকারেজ হাউজের শুভ উদ্বোধন

প্রাইম ইসলামী সিকিউরিটিজের ব্রোকারেজ হাউজের শুভ উদ্বোধন

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার মতিঝিলের সিটি সেন্টারে রবিবার (১ডিসেম্বর) বেলা ৩.৩০ ঘটিকায় প্রাইম ... বিস্তারিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : নন লাইফ  বীমা কোম্পানী কন্টিনেন্টাল ইনস্যুরেন্স পিএলসি’র ২৫তম বার্ষিক সাধা... বিস্তারিত

ফিনিক্স ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৯তম এজিএমএ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ফিনিক্স ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৯তম এজিএমএ ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

Bank Bima Shilpa

বিশেষ প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত নন লাইফ  বীমা কোম্পানী  ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পা... বিস্তারিত

পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪৪৩ তম পরিচালনা পর্ষদ সভায় নগদ ১০.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষনা

পিপলস্ ইন্স্যুরেন্স’র ৪৪৩ তম পরিচালনা পর্ষদ সভায় নগদ ১০.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষনা

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ৪৪৩তম পরিচালনা পর্ষদের সভা ২৮এপ্রিল, ... বিস্তারিত

নিটল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানী সচিব মিজানুর রহমান এফসিএস

নিটল ইন্স্যুরেন্সের নতুন কোম্পানী সচিব মিজানুর রহমান এফসিএস

Bank Bima Shilpa

বিবিএস নিউজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটে... বিস্তারিত

দ্রুত দাবী পরিশোধ হউক বীমা দিবসের অঙ্গীকার

দ্রুত দাবী পরিশোধ হউক বীমা দিবসের অঙ্গীকার

Bank Bima Shilpa

এসএম নুরুজ্জামান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্নছিল অর্থনৈতিক মুক... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত