স্মার্টফোনে স্টোরেজ স্পেস খালি করতে সাহায্য করবে গুগল

   ১১:০৫ এএম, ২০১৯-০৫-২৯    1035


স্মার্টফোনে স্টোরেজ স্পেস খালি করতে সাহায্য করবে গুগল

অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনগুলোতে অভ্যন্তরীণ স্টোরেজ স্পেসের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। তবে এখনও যেসব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী শুধুমাত্র অভ্যন্তরীণ স্টোরেজ স্পেসের উপর নির্ভরশীল তাদের স্মার্টফোনে ডাটা স্টোরেজ নিয়ে দুশ্চিন্তার মধ্যেই থাকতে হয়। অনেক সময় আমরা এমন কিছু অ্যাপ ব্যবহার করি যা খুব স্বল্প সময়ের জন্য ব্যবহৃত হয় কিন্তু স্মার্টফোনের স্টোরেজ স্পেসে অনেকখানি জায়গা দখল করে রাখে। আর এখন থেকে সে সমস্ত স্বল্প ব্যবহৃত অ্যাপগুলো সম্পর্কেই সতর্ক বার্তা পাঠাবে গুগল, যেন ব্যবহারকারীরা এই অ্যাপগুলো আনইনস্টল করার মাধ্যমে তাদের স্টোরেজ স্পেস খালি করতে পারে।
ইতিমধ্যেই এই ফিচারটি বিশ্বজুড়ে কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। গুগল জানিয়েছে, প্লে স্টোরের এই নতুন ফিচারটি হয়ত সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করা হবে না। এমনকি এটি শুধুমাত্র পরীক্ষামূলক প্রকল্প হিসেবেও রয়ে যেতে পারে।
প্লে স্টোর এই সুপারিশগুলো ব্যবহারকারীদেরকে নোটিফিকেশন আকারে পাঠাবে। এতে ট্যাপ করলে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের অযাচিত অ্যাপগুলো দেখতে পাবে যেগুলো দীর্ঘদিন যাবত ব্যবহৃত হচ্ছে না।
তারপর ব্যবহারকারীরা সেই অ্যাপগুলো মুছে দিতে পারবেন। এছাড়াও এখন থেকে গুগল ব্যবহারকারীরা একই সঙ্গে একাধিক অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এজন্য আপনি যে অ্যাপ ডাউনলোড করতে চান সেগুলো নির্বাচন করে ‘ইনস্টল’ এ আলতো চাপুন। আপনার বাছাইকৃত অ্যাপগুলো প্লে স্টোর থেকে পর্যায়ক্রমে ডাউনলোড হয়ে যাবে।

সূত্র: দৈনিক আজাদী
 


রিটেলেড নিউজ

করোনাভাইরাস : রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বাড়াতে পারেন

করোনাভাইরাস : রোগ প্রতিরোধ ক্ষমতা যেভাবে বাড়াতে পারেন

Bank Bima Shilpa

এস এম নুরুজ্জামান : মূখ্য নির্বাহী কর্মকর্তা, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যুগের পর যুগ প্রকৃতি... বিস্তারিত

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানা যাবে এই গুগল টুলে

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানা যাবে এই গুগল টুলে

কিছুদিন ধরেই অনেকের পাসওয়ার্ড হ্যাক হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে। আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে ... বিস্তারিত

স্মার্টফোনের জন্য যে অ্যাপ ক্ষতিকর

স্মার্টফোনের জন্য যে অ্যাপ ক্ষতিকর

সাধারণত প্লেস্টোর বা অ্যাপ স্টোরে নানা ধরনের অ্যাপ উন্মুক্ত থাকে ব্যবহারকারীদের জন্য। বেশির ভাগ ... বিস্তারিত

ঘড়ির দেওয়া প্রেসক্রিপশন গ্রাহ্য হবে ডাক্তারের কাছে

ঘড়ির দেওয়া প্রেসক্রিপশন গ্রাহ্য হবে ডাক্তারের কাছে

ডাক্তার ও রোগীর মধ্যে সেতুবন্ধন করবে অ্যাপেল ওয়াচ সিরিজ ফোর। কমবেশি সকলেরই প্রায় জানা, অ্যাপেল ওয়... বিস্তারিত

ফোনে কী করছেন জানালেই অর্থ দেবে ফেসবুক!

ফোনে কী করছেন জানালেই অর্থ দেবে ফেসবুক!

আপনি স্মার্টফোনে কী করছেন, সে তথ্য কিনবে ফেসবুক। ‘স্টাডি’ নামে নতুন একটি অ্যাপ দিয়ে ফোন ব্যবহা... বিস্তারিত

পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করা হবে মহাআকাশযান চালাতে

পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করা হবে মহাআকাশযান চালাতে

উপগ্রহ কক্ষপথ ও মহাকাশে মহাকাশযান পাঠানোর জন্য সাধারণত বিশেষ তরল জ্বালানি হাইড্রাজিন ব্যবহার কর... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত