নিয়ন্ত্রন সংস্থার নিয়ন্ত্রনেই ৩০ মিনিটে প্রগ্রেসিভ লাইফের তিন বছরের এজিএম পাস

Bank Bima Shilpa    ০৪:৩৪ পিএম, ২০১৯-০৯-১৮    1214

নিয়ন্ত্রন সংস্থার নিয়ন্ত্রনেই ৩০ মিনিটে প্রগ্রেসিভ লাইফের তিন বছরের এজিএম পাস

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২০১৩, ২০১৪, ২০১৫ সালের বার্ষিক সাধারণ সভা চলতি মাসের ১২ তারিখে সম্পন্ন হয়। ২০০০ সালে জীবন বীমা কোম্পানী হিসেবে যাত্রা শুরু করে ২০০৬ সালে পুঁজিবাজারের তালিকা ভুক্ত হয় প্রতিষ্ঠানটি। দক্ষ পরিচালনা পর্ষদ ও অভিজ্ঞ মুখ্য নিবার্হী কর্মকর্তা না থাকায় অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যায়ের বোঝা বইতে গিয়ে ২০১৩ সালে ঝুকিতে পড়ে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রন নিয়ে উদ্যোক্তা পরিচালকদের মধ্যে দ্বন্ধের শুরু হয়। এই নিয়ে ২০১৩ সাল থেকে ৬ বছর কোন বার্ষিক সাধারণ সভা করতে পারেনি কোম্পানীটি। সর্বশেষ মহামান্য হাইকোর্টের নির্দেশনা মতে গত ১২ সেপ্টেম্বর তিন বছরের বার্ষিক সাধারণ সভা কিছু সংখ্যক বিনিয়োগকারীদের দিয়ে পাস করিয়ে নেয় কর্তৃপক্ষ। এবং আদেশ অনুযায়ী আগামি তিন মাসের মধ্যে বাকী তিন বছরের এজিএম শেষ করারও নির্দেশনা রয়েছে।

তিন বছরের বার্ষিক সাধারণ সভা বিনিয়োগকারীদের কোন আলোচনা ছাড়াই মাত্র ৩০ মিনিটে শেষ করেছে এই লাইফ ইন্স্যুরেন্সটি। উক্ত এজিএমএ বিনিয়োগকারীরা আলোচনা করতে চাইলে কোম্পানী সচিব জহির উদ্দিন কাউকে আলোচনা করতে দেয়নি। তবে ২/৩ জন বিনিয়োগকারী জোড় করে প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা করার চেষ্টা করে। 

ব্যাংক বীমা শিল্পের অনুসন্ধ্যানে দেখা যায়, প্রতিষ্ঠানটির স্থায়ী সম্পদ ২০১৩ সালে ছিল ৩ কোটি ৩৯ লাখ টাকা যা ২০১৪ সালে কমে ২ কোটি ৫৮ লাখ টাকা ও ২০১৫ সালে ২ কোটি ১৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। ২০১৩ সালে ১৫ কোটি ৬২ লাখ টাকা আয় করতে কোম্পানীটি ২৫ কোটি ৯৪ লাখ টাকা এজেন্সি কমিশন দিয়েছে, এছাড়া ব্যবস্থাপনা ব্যায় করেছে আরো ২২ কোটি ৩১ লাখ টাকা, ২০১৪ সালে কোম্পানীটি ১৯ কোটি ৭০ লাখ টাকা ইনকাম করতে ২১ কোটি ৫ লাখ টাকা এজেন্সি কমিশন ও ২০ কোটি ৬ লাখ টাকা ব্যবস্থাপনা ব্যায় করেছে। তবে খরচ কমাতে ২০১৪ সালে ৩৪ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। এছাড়াও ২০১৫ সালে প্রতিষ্ঠানটি ২৩ কোটি ৯৩ লাখ টাকা ইনকাম করতে ২২ কোটি ২৬ লাখ টাকা কমিশন ও ২০ কোটি ১২ লাখ টাকা পরিচালনা ব্যায় করেছে। একই বছরেও ৭৭ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে।

এছাড়া প্রতিষ্ঠানটির ২০১৩ সালে গ্রস প্রিমিয়াম ছিল  ৯৫ কোটি ০১ লাখ টাকা, ২০১৪ সালে ৮০ কোটি ৪৬ লাখ টাকা, ২০১৫ সালে ৮৯ কোটি ০১ লাখ টাকা। নিট প্রিমিয়াম ২০১৩ সালে ৯৪ কোটি ৭৫ লাখ টাকা যা ২০১৪ সালে কমে ৭৯ কোটি ৬৪ লাখ টাকা, ২০১৫ সাওে ৮৮ কোটি ১১ লাখ টাকায় দাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, কোম্পানিটির ২০১২ সালের আর্থিক বিবরণীতে ১১০৬টি ব্যাংক হিসাব দেখানো হলেও তার তালিকা নিরীক্ষককে দেয়া হয়নি। এছাড়া অতিরিক্ত ব্যাংক হিসাবের বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ নিরীক্ষককে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। ফলে ওই অতিরিক্ত ৮৩ ব্যাংক হিসাবে থাকা অর্থের সত্যতা যাছাই করা সম্ভব হয়নি বলে অভিমত দিয়েছে নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, প্রগ্রেসিভ লাইফের আর্থিক হিসাবে চট্টগ্রামে ৩ কোটি ৪৭ লাখ টাকার একটি ফ্ল্যাট দেখানো হয়েছে। যার মালিকানা নিয়ে বিতর্ক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া কোম্পানি ওই ফ্ল্যাট দখলেও নিতে পারেনি। তারপরেও আর্থিক বিবরণীতে সম্পদ হিসাবে দেখিয়েছে। এতে বিএএস-১ এর ৬ ধারার মূলধন নীতিমালার বিচ্যুতি হয়েছে।

প্রগ্রেসিভ লাইফ ৫১ শতাংশ মালিকানা ধারন করছে গ্যালাক্সি লিমিটেডের। এই ৫১ শতাংশ শেয়ারে বিনিয়োগের পরিমাণ ছিল ৩ কোটি ৯ লাখ টাকা। তবে এই বিনিয়োগের জন্য ইন্স্যুরেন্স আইন অনুযায়ি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হলেও, সেই অনুমোদনের কোনো প্রমাণাদি দেখাতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ। প্রগ্রেসিভ লাইফ থেকে গ্যালাক্সি ক্যাপিটালের অপারেশনাল কাজ করার জন্য বিভিন্ন সময় ঋণ দেয়া হয়েছে জানিয়ে নিরীক্ষকের অভিমতে বলা হয়েছে, কোম্পানি কর্তৃপক্ষ ঋণ প্রদানের জন্য নিরীক্ষককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন দেখাতে পারেনি। যা  ইন্স্যুরেন্স আইন ২০১০ এর ধারা ৪৪ (৩) লঙ্ঘন।

এই বিষয়ে জানতে কোম্পানী সচিব জহির উদ্দিন, মুখ্য নিবার্হী কর্মকর্তা দীপন কুমার সাহাকে ব্যক্তিগত মুঠোফোনে কল করা হলে তারা ফোন রিসিভ করেনি। 

এই বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোন কথা না বলে ফোন বিচ্ছিন্ন করে দেয়।

রিটেলেড নিউজ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

ন্যাশনাল লাইফের ৭ কোটি ২৫ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বৃহত্তর ... বিস্তারিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহকের দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা প... বিস্তারিত

সর্বশেষ