রিজার্ভ চুরি : দুই বছর আগেই প্রস্তুতি নিয়েছিল হ্যাকাররা

Bank Bima Shilpa    ০১:৫২ পিএম, ২০১৯-০৯-১৮    1016


রিজার্ভ চুরি : দুই বছর আগেই প্রস্তুতি নিয়েছিল হ্যাকাররা

 

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি করার লক্ষ‌্যে দুই বছর আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে হ্যাকাররা। এর পেছনের মূল ব্যক্তি উত্তর কোরিয়ার নাগরিক পার্ক জিন হিয়ক। অর্থ চুরির উদ্দেশ‌্যে চাকরি চেয়ে ই-মেইল করে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ঢুকেছিল হ্যাকাররা।

বাংদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনা অনুসন্ধান করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা এফবিআই। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্ট কোর্টে একটি ফৌজদারি মামলার নথিতে এ তথ্য দেয়া হয়েছে। এফবিআইয়ের প্রতিবেদনের ভিত্তিতে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

মার্কিন গোয়েন্দা সংস্থাটির নথি অনুযায়ী, ২০১৪ সালের ৭ অক্টোবর থেকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংককে লক্ষ্য বানিয়ে আসছে হ্যাকাররা। মূলত, রিজার্ভের অর্থ চুরির জন্য বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে অনুপ্রবেশ করতে চারটি ই–মেইল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল। এগুলো হলো: watsonhenny@gmail.com, yardgen@gmail.com, rasel.aflam@gmail.com এবং rsaflam@gmail.com।

২০১৫ সালের শুরুতে জন্মবৃত্তান্ত বা সিভি সংযুক্ত করে পাঠানো এসব ই-মেইলে চাকরির জন্য মৌখিক পরীক্ষার আবেদন জানানো হয়।

নথি অনুযায়ী, yardgen@gmail.com জিমেইল অ্যাড্রেস থেকে প্রথম ২০১৫ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের ১৬ জন কর্মকর্তা এবং ২৩ ফেব্রুয়ারি আরো ১০ জনকে একই ধরনের ই–মেইল করা হয়। এসব ই-মেইলেও জন্মবৃত্তান্ত দেখার জন্য এমন একটি লিংক দেয়া হয়, যাতে ক্লিক করলে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে।

ই–মেইলে লেখা ছিল, ‘আমি রাসেল আহলাম। আপনার প্রতিষ্ঠানের অংশ হওয়ার ব্যাপারে আমি খুবই উৎসাহী এবং আশা করছি, একটি ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমে আমি আমার বিষয়টি আপনাকে বিস্তারিত জানাতে পারব। এখানে আমার রিজিউম এবং কাভার লেটার দেয়া হলো। রিজিউম এবং কাভার লেটারের ফাইল <http://www. [DOMAIN REDACTED]. com/CFDOCS/Allaire_Support/rasel/Resume. zip>
আপনার সময়ের জন্য এবং বিবেচনার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ।

এরপর একই বছরের ১১ আগস্ট rsaflam@gmail.com থেকে বাংলাদেশের আরেকটি ব্যাংকে প্রায় একই ধরনের ই–মেইল পাঠানো হয়। পরের দিন একই ধরনের ই-মেইল পাঠানো হয় বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ২৫ জন কর্মকর্তার কাছে।

বিবিসি জানায়, এফবিআই বলছে, ২০১৫ সালের ২৯ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে yardgen@gmail.com অ্যাড্রেস থেকে আসা ‘Resum.zip’ ফাইলটি বাংলাদেশ ব্যাংকের অন্তত তিনটি কম্পিউটার থেকে ডাউনলোড করার চেষ্টা করা হয়। আর এভাবেই ২০১৫ সালের মার্চের মধ্যে ই–মেইলে পাঠানো ম্যালওয়্যারটি সফলভাবে বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে প্রবেশ করে। এই ম্যালওয়্যার ফাইল স্থানান্তর, জিপ ফাইল তৈরি করতে সক্ষম ছিল।

এফবিআইয়ের তদন্ত অনুযায়ী, এর এক বছর পর ২০১৬ সালের ২৯ জানুয়ারি ব্যাংকের নেটওয়ার্কের মধ্যে কিছু নাড়াচাড়া শুরু হয়। এগুলোর মধ্যে একটি নাড়াচাড়া ছিল বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেমের দিকে। আর এভাবে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার টার্মিনালে অনুপ্রবেশ করে লেনদেনের সুইফট বার্তা পাঠাতে সক্ষম হয়েছিল, যেন মনে হয়, এটি বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কম্পিউটার সিস্টেম থেকে পাঠানো।

বিবিসি জানায়, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি অর্থ স্থানান্তরের পরে ৬ ফেব্রুয়ারি হ্যাকাররা সুইফট সার্ভার থেকে বার্তাগুলো ডিলিট করতে আরেকটি ম্যালওয়্যার ব্যবহার করে। তবে ম্যালওয়্যারটি সব কটি বার্তা মুছে ফেলতে ব্যর্থ হয়। ফলে হ্যাকারদের রেখে যাওয়া প্রমাণ এফবিআইয়ের নজরে আসে।


রিটেলেড নিউজ

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী এবি ব্যাংকের নতুন এমডি

Bank Bima Shilpa

সেকান্দর আলী: এবি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আরিফ বিল... বিস্তারিত

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপির দায়ে ওয়ান ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাঈদ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// ১২ কোটি পাওনার বিপরীতে সাউথইস্ট ব্যাংকের দায়ের করা মামলায়— চট্টগ্রাম অর্থঋ... বিস্তারিত

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

'থ্রি জিরোস’ লক্ষ্য বাস্তবায়নে নতুন পণ্য চালু করল ইউসিবি ব্যাংক

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক// অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্... বিস্তারিত

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

মোহাম্মদ নূরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ... বিস্তারিত

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ব্যাংকের ২২৩তম শাখা উদ্বোধন

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শিবু মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২২৩তম শাখার কার্য... বিস্তারিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ব্যাংক'র চেয়ারম্যান নির্বাচিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ার... বিস্তারিত

সর্বশেষ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ

Bank Bima Shilpa

প্রাইম ইসলামী লাইফ এর প্রতিবাদ ... বিস্তারিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Bank Bima Shilpa

বিবিএস নিউজ ডেস্ক: পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর... বিস্তারিত

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

গ্রাহকের আস্থা ও ভরসার প্রতীক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

Bank Bima Shilpa

-নিজাম উদ্দিন আহমদ, চেয়ারম্যান বিশেষ প্রতিবেদন দেশের বীমা শিল্পের বর্তমান এই অবস্থার জন্য বীমা ব... বিস্তারিত

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ  করল আইডিআরএ

বীমা গ্রাহকের ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করল আইডিআরএ

Bank Bima Shilpa

নিজস্ব প্রতিবেদক: সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের ১৪ কোটি ৫১ লাখ টাকার বীমা দাবি ... বিস্তারিত