শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ০৪:১১ এএম
অভিনেত্রী তানজিন তিশার ঈদ মানেই নির্মল আনন্দ। পরিবার ও বন্ধুদের নিয়েই পার করেন ঈদের দিনগুলো। ঈদে তাঁর সাজসজ্জা, পোশাকেও থাকে বিশেষ পরিকল্পনা। সময়ের সঙ্গে চলা চলতি ধারাকে পুরোপুরি অনুসরণ করেন না। তবে নিজের ভাবনায় আসা নতুন নকশা যোগ করে চলতি ধারার পোশাকে এনে ফেলেন ভিন্নতা। সাধারণত এভাবে নতুন কিছু যোগ-বিয়োগ করেই পোশাক পরতে পছন্দ করেন ঈদ বা যেকোনো উৎসব অনুষ্ঠানে। নিজের পোশাকের নকশা নিজে করেন। আরাম ও স্বচ্ছন্দের ওপর ভিত্তি করে একেক সময় একেক স্টাইল করে থাকেন। ‘সব সময় আবহাওয়া ও আরামের বিষয়টাকে গুরুত্ব দিই’, বললেন তানজিন তিশা। এ–ও জানালেন, ছোটবেলার সঙ্গে এখনকার পছন্দের খুব একটা হেরফের নেই।
তাঁর পছন্দের রংগুলো হলো কালো, পিচ, সাদা ও গাঢ় গোলাপি। প্রতিবারের মতো এবারও সাদা, কালো আর গোলাপি রঙের পোশাক বেছে নেবেন।
শাড়ি খুব পছন্দ তানজিন তিশার। সেই সঙ্গে ঐতিহ্যবাহী গয়নাও ভালো লাগে। ঈদে শাড়ির সঙ্গে পাশ্চাত্য ধাঁচের গয়না, পোশাকও থাকে। যখন যেটা ভালো লাগে সেটা পরেন। ঈদের সময় গরম থাকবে, তাই তানজিন তিশা আরামদায়ক কোনো পোশাক বেছে নেবেন বলে জানান।
তানজিন তিশা বললেন, ‘ঈদের দিন সাধারণভাবেই সাজি। সারা দিন বাসা থেকে কোথাও বের হই না। বিকেলের পর পরব জমকালো কোনো পোশাক। সাজেও থাকবে সেই ছোঁয়া।’
এবার ঈদের দিন নিজের নকশা করা জমকালো সাদা বা পিচ রঙের কামিজ বা শাড়ি পরবেন তিশা। সাজে থাকবে একটু কমপ্যাক্ট, শিমার, মাশকারা আর গাঢ় রঙের লিপস্টিক। কানে ছোট্ট দুল, হাতে একটা ঘড়ি। আর দুই হাতের আঙুলে থাকবে দুটো আংটি, যা তিনি সব সময়ই পরে থাকেন।
পোশাক: ড্রেসিডেল
সূত্র: প্রথমআলো
... বিস্তারিত
বিবিএস ডেস্ক রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সাথে স্মার্ট ইজিহেলথ এর মধ্যে একটি সমà... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস (জিডি... বিস্তারিত
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি এর মধ্যে অদ্য ১৬ মে ২০২৪ ব্যাংà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারী বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক সম্প্রতি শাà¦... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদন : গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ ফান্ড (জিডিডি ইবিসিজিএফ) এর ‘ট্à... বিস্তারিত
... বিস্তারিত
PRICE SENSITIVE INFORMATION of Continental Insurance ... বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিà¦... বিস্তারিত
বিবিএস নিউজ ডেস্ক: দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংà¦... বিস্তারিত